‘গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার’, আক্রমণ অভিষেকের

৩ সন্তানহারা পিতাকে পাশে দাঁড় করিয়ে এদিন অভিষেক সাফ জানান, ‘গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার।’

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে (New Delhi) আসার আগে রবিবার বিকালে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রের কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে (Giriraj Singh) আক্রমণ করার যে প্রক্রিয়া শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) তা সোমবার বিকালেও বজায় রাখলেন তিনি। এদিন দিল্লির রাজঘাটে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক ফের নিশানা বানালেন সেই গিরিরাজকেই। সঙ্গে নিশানা হল গেরুয়া ব্রিগেডও (BJP)। বাঁকুড়ায় একই পরিবারের ৩ শিশু মৃত্যুর ঘটনায় ৩ সন্তানহারা পিতাকে পাশে দাঁড় করিয়ে এদিন অভিষেক সাফ জানান, ‘গিরিরাজ সিংহর জেদের কারণে সন্তানহারা হয়েছে বাংলার পরিবার।’

তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড এদিন গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘১০০ দিনের টাকা চেয়ে বারবার কেন্দ্রের কাছে দরবার করা হয়েছে। দীর্ঘদিন ধরে বাংলার প্রতি লাঞ্চনার বিরুদ্ধে একাদিকবার দিল্লিতে এসে বৈঠক করার চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। চিঠি লিখেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। অনেক ষড়যন্ত্র করেছে আমাদের কর্মসূচি আটকানোর। ট্রেন বাতিল করেছে। ভেবেছিল, ট্রেন বাতিল করলে কেউ আসতে পারবে না। কিন্তু, সবাই এসেছে। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ হয়ে মাথা উঁচু করে সবাই এসেছে। ভারত সরকার জেদের জেরে বাংলাকে বঞ্চনা করে চলেছে। এরা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বাংলায় একের পর এক নির্বাচনে ভরাডুবির কারণেই কি এত গাত্রদাহ? বিজেপি নেতারা সিবিআই তদন্তের দাবি করছেন। আদালতে জনস্বার্থ মামলা করুন। যারা দোষ করেছে তাঁদের শাস্তি হোক। কিন্তু বাংলার মানুষকে বঞ্চিত করার অধিকার কে দিয়েছে?’

তিনি এদিন আরও বলেন, ‘বাংলার বিজেপি সাংসদরা দলীয় অফিস থেকে সাংবাদিক বৈঠক করছেন। কিন্তু, রাজঘাটে এসে শ্রদ্ধাজ্ঞাপন করার ন্যূনতম সৌজন্যটুকু নেই। ২০২১ সাল থেকে বাড়ির টাকা, রাস্তার টাকা, জলের টাকা, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সরকার। এদের পাকা বাড়ি থাকলে এভাবে মৃত্যু হত না। এদের নাম আবাস তালিকায় ছিল। কেন্দ্রের সরকারের জেদের জন্য এদের মৃত্যু হয়েছে। আগামীদিনে আরও জোরদার লড়াই হবে, প্রস্তুত থাকুন। আপনার মাটিতে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি। বাংলার প্রাপ্য টাকা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পারলে আটকে দেখান। আমি কোনও তদন্তকারী সংস্থাকে চ্যালেঞ্জ করছি না। আমার যা বলার ছিল, বলেছি এবং চ্যালেঞ্জ করছি। দিল্লির মাটিতে দাঁড়িয়েও ফের এই চ্যালেঞ্জ করছি। আগামিকাল লড়াই হবে। সরকারের ক্ষমতা কত আর জনগণের ক্ষমতা কত দেখা যাবে। গণতন্ত্রই শেষ কথা, আগমী দিনে এটা মানুষ প্রমাণ করে দেবেন।’

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

‘ওঁরা আমার দিদিকে মেরে ফেলেছে’, অভিনেত্রী সঞ্চিতার মৃত্যুতে বিস্ফোরক দাবি ভাইয়ের

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী