সব্যসাচীর তৈরি শাড়িতে ‘মেট গালা’য় আলিয়া, ফুটিয়ে তুললেন ভারতীয় সংস্কৃতি

১৬৪ জন কারিগর প্রায় ১৯৬৫ ঘন্টা ধরে কাজটি সম্পন্ন করেছেন। আমি অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ, তাঁদের সীমাহীন ভালবাসা এবং শ্রমসাধ্য আমাকে মুগ্ধ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক বিনোদন মহলে প্রতি মুহূর্তে ভারতকে গর্বিত করছে বলিউড তারকারা। বিশ্বের সবথেকে বড় ফ্যাশন শো ‘মেট গালা’ তে দ্বিতীয়বার অংশগ্রহণ করলেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী আলিয়া ভাট। গতবছরেই তিনি মেট গালায় ডেবিউ করেছেন। এ বছরও মেট গালায় ভারতীয় প্রতিনিধি হিসেবে আলিয়া একটি বড় নাম। আর এমন বড়মাপের ফ্যাশন শোয়ে তাঁর পোশাক দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। কোন আহামরি নয়, সিম্পল শাড়িতেই এদিন সকলকে মুগ্ধ করেছেন আলিয়া ভাট।সোমবার সন্ধ্যায় MET Gala-তে আলিয়া ভাট দ্বিতীয়বার হাজির হলেন। তিনি এদিন তাঁর প্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি বেছে নিয়েছিলেন। যা কিনা পুরোটাই ফুলের প্রিন্টেড।

এদিন অভিনেত্রীর শাড়ির লম্বা লেজটাও অসাধারণ ছিল। এই অনুষ্ঠানে সাধারণত বেশী অংশগ্রহণ করেন হলিউড তারকারা। তাঁদের অদ্ভূত সব ফ্যাশন দেখে রীতিমতো চমকে যান ভক্তরা। কিন্তু এদিন সকলকে একেবারে বোল্ড-আউট করে ভক্তদের মন জয় করে নিলেন আলিয়া। রেড কার্পেট থেকেই সারা বিশ্বের ফটোগ্রাফাররা আলিয়ার নাম চিৎকার করছিলেন এবং সকলকে হাসি মুখে পোজ দেন অভিনেত্রী। একজন ব্যক্তি টুইটারে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “মেট গালা ২০২৪-এ আলিয়া ভাট একটি শাড়ি পরে বিশ্বব্যাপী তাঁর সংস্কৃতির দারুণ প্রতিনিধিত্ব করেছেন। আন্তর্জাতিক মিডিয়া মেট গালা ২০২৪ রেড কার্পেটে তাঁর নাম উচ্চারণ করে আলিয়া ভাটকে আনন্দিত করেছে।”

 

মেট গালাতে অভিনেত্রীর পোশাক সম্পর্কে

আলিয়া ভাটও তাঁর MET Gala উপস্থিতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি তাঁর শাড়ির বিশদ বিবরণ শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, “এটি ছিল সময়ের উদ্যানের প্রতি আহ্বান। শিল্প এবং অনন্তকালের একটি সৌধ। শাড়ির মতো ঐতিহ্য ও উদ্ভাবন কিছুই হতে পারে না। সব্যসাচীর দক্ষ হাতে, এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। আমরা ভারতীয় আভিজাত্যের কালজয়ী পরিশীলিততা থেকে অনুপ্রেরণা নিয়ে অতীতকে ভবিষ্যতের পথপ্রদর্শক হিসেবে দেখেছি। জটিল কারুকার্য, হ্যান্ড এমব্রয়ডারি, মূল্যবান পাথর, মার্জিত পুঁতির কাজ এবং অসাধারণ পাড়, এই শাড়ির অন্যতম বৈশিষ্ট্য। ১৯২০ সালের ফ্রেঞ্জ শৈলীর স্বাতন্ত্র্যসূচক রঙ, আকাশ এবং সমুদ্রের প্রতিধ্বনি দিয়ে প্রকৃতির সৌন্দর্যকে শ্রদ্ধা জানাচ্ছে। আর এই পোশাকের সঙ্গে আমরা চুল এবং মেকআপ সবটাই নস্টালজিয়া কে আলিঙ্গন করেছে। এটি তৈরি করা বেশ মজাদার এবং চাপযুক্ত ছিল। ১৬৪ জন কারিগর প্রায় ১৯৬৫ ঘন্টা ধরে কাজটি সম্পন্ন করেছেন। আমি অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ, তাঁদের সীমাহীন ভালবাসা এবং শ্রমসাধ্য আমাকে মুগ্ধ করেছে।” এদিন তাঁর পোশাকের সঙ্গে ভারতীয় গয়নায় সেজেছিলেন। আলিয়া ভাট ২০২৩ সালে প্রবাল গুরুং দ্বারা তৈরি একটি শ্বাসরুদ্ধকর একটি পোশাক পড়েছিলেন আলিয়া। সূক্ষ্ম মুক্তো দিয়ে সজ্জিত এই পোশাকও ছিল দুর্দান্ত।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

থার গাড়িই ছিল টার্গেট! ১৫টি চাকা চুরি করে ধরা পড়ল MBA পড়ুয়া

বাবার মৃত্যুতে নেই হেলদোল, পাপারাজ্জিদের সঙ্গে অশ্লীল আচরণ সঞ্জয় গুপ্তের মেয়ের, ভিডিও ঘিরে বিতর্ক

মাত্র ১০ মিনিটেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা! ফের যুদ্ধের আশঙ্কা?

উত্তরকাশীর কেদারতাল ট্রেকিংয়ে গিয়ে তুষারধসে আটকে বাংলার ৮ পর্যটক, চলছে উদ্ধারকাজ

Gen Z-দের আন্দোলনে উত্তাল জার্মানি! পুলিশের সঙ্গে সংঘর্ষ, ফ্রাঙ্কফুর্টে চলল ভাঙচুর-লুটপাট

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

মাত্র ১৪৭ টাকায় Jio-র নতুন রিচার্জ প্ল্যান, কী সুবিধা পাবেন?

আজ গোঁসাই সম্মেলনে যোগ দিতে ঠাকুরবাড়ি যাবেন মুখ্যমন্ত্রী

নভেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ, কলকাতায় বাড়বে গরম! উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

মাত্র কয়েক দিনের ব্যবধানে ফের জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, আতঙ্কে স্থানীয়রা

ছেলেকে বশে আনার মূল্য! জালিয়াতদের ফাঁদে পড়ে কোটি টাকা খোয়ালেন মা

মণিপুরে ফের রক্তাক্ত সংঘর্ষ, গুলির লড়াইয়ে নিহত ৩ কুকি যুবক

হোটেলের বর্জ্য পরিষ্কার করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা! বিষাক্ত গ্যাসে মৃত্যু ৪ কর্মীর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই