চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরনে বেনারসী, বিয়ের আসরে ঢাক বাজালেন কনে নিজে

নিজস্ব প্রতিনিধি: বিয়ের পিঁড়ি থেকে উঠে ঢাক বাজালেন কনে (Bride) নিজে। বেনারসী শাড়ি পরে ঢাক বাজিয়ে আসর মাতিয়ে দিলেন নববধূ। শুধু কনে একা নন, ঢাকে সঙ্গ দেন তাঁর বাবা, আর ঢাকের তালে তালে করতাল বাজালেন নতুন বরও (Groom)। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ (Social Media) মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে। ভিডিওটি যিনি পোস্ট করেছেন, তাঁর দাবি, কেরলের গুরুভায়ুর মন্দিরে এই বিয়ের অনুষ্ঠানটি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, নববধূর সাজে রয়েছেন কনে। লাল বেনারসীর সাজে কোমর পর্যন্ত চুল বাঁধা তাঁর। মাথার খোঁপায় রয়েছে ফুল। বিয়ের আসরেই হাসিমুখে দিব্যি ভিড়ের মধ্যে তিনি বাজিয়ে চলেছেন ঢোল। বেশ কিছুক্ষণ উৎসাহের সঙ্গে ঢোল বাজাতে দেখা যায় তাঁকে। এক সময় নবধূর স্বামীও বিয়ের পিঁড়ি ছেড়ে উঠে আসেন। তিনি নতুন বউয়ের ঢাকের তালের সঙ্গে বাজাতে থাকেন করতাল। জানা গিয়েছে, নব বধূর বাবা একজন দক্ষ ঢোল বাদক। ছোট থেকেই তিনি তাঁর বাবাকে ঢাক বাজাতে দেখেছেন। পারিবারিক সূত্রে, নিজেও ভালই রপ্ত করেছেন ঢাক বাজানো।

ভিডিওটি টুইটারে ভাইরাল হওয়ার পর বহু নেটাগরিক নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন এক টুইটার ব্যবহারকারী ভিডিওর প্রেক্ষিতে মন্তব্য করেছেন, ‘বর-কনে উভয়ের চোখেমুখে যে আনন্দের ছটা তা মন্ত্রমুগ্ধকর। তাঁর বাবার ঢাক বাজানোতে যোগদান সত্যিই বিস্ময়কর। বিষয়টি দূর্দান্ত।’ আরেকজন নেটাগরিক মন্তব্য করেছেন, ‘কনে ও বর কী অসাধারণ প্রেম ও আনন্দ প্রকাশ করেছে। আমি নিশ্চিত তাদের জীবন সুন্দর হবে! ঈশ্বর মঙ্গল করুন!’

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ