চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্যান্সার হাসপাতালে ইঁদুরের দৌরাত্ম্য, কামড়ে দিল ব্লাড ক্যানসারে আক্রান্ত শিশুর বুড়ো আঙুলে

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানে সবথেকে বড় ক্যান্সার হাসপাতালে দাপিয়ে বেড়াচ্ছে ইঁদুর। কামড়াল ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক শিশুকে। শিশুর কান্নাকাটিতেই শোরগোল পড়ে যায় গোটা হাসপাতালে। এরপরই রোগীদের সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়ে রোগীর পরিবার।

গত ১১ ডিসেম্বর শিশুটিকে অনকোলজি বিভাগ থেকে শিশু বিভাগে স্থানান্তর করা হয়। হঠাৎ করেই ১০ বছরের শিশুটি কান্নাকাটি করলে পরিবারের লোকজন কম্বল তুলে দেখেন, ইঁদুর তার পায়ের আঙুল খাচ্ছে এবং পায়ের আঙুল দিয়ে রক্ত ​​ঝরছে। পরিবার দৌড়ে ডাক্তারের কাছে গেলে নার্সিং স্টাফ ওষুধ প্রয়োগ করে পায়ে ব্যান্ডেজ করে দেয়।

রোগীর পরিবারদের অভিযোগ, সর্বত্র নোংরা থাকার কারণে, রাজ্য ক্যান্সার ইনস্টিটিউট অর্থাৎ এসসিআই হাসপাতালে কুকুর, বিড়াল এবং ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। সেখানে নির্মাণ কাজ চলমান থাকায় নিরাপত্তাকর্মীও মোতায়েন নেই। রাজ্য ক্যানসার ইনস্টিটিউটের সুপারিনটেনডেন্ট ডক্টর সন্দীপ জাসুজা জানিয়েছেন, শিশুটিকে ইঁদুর কামড়ানোর খবর পাওয়া গেছে। তার যথাযথ চিকিৎসা চলছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ