আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এবার ফরাসি সংস্থা তৈরি করবে সেনা বিমান, থাকছে টাটাও 

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: ভারতীয় সেনার জন্য বিমান তৈরি করবে দুই বেসরকারি সংস্থা। তৈরি হবে গুজরাতে। বাহিনীর জন্য বিমান তৈরি করবে এয়ারবাস ও টাটা। টাটা ভারতীয় সংস্থা হলেও এয়ারবাস একটি বিদেশি সংস্থা। ১৯৭০ সালে সংস্থার আত্মপ্রকাশ ফ্রান্সে। সদর দফতর নেদাল্যান্ডস। প্রকল্পের মোট খরচ ২২ হাজার কোটি টাকা।

এই দুই সংস্থা তৈরি করবে C295 বিমান। এই বিমান মূলত পণ্যসামগ্রীর জন্য ব্যবহার করা হয়। যদিও এই বিমান তৈরি করা হয়েছে সব ধরনের কাজের কথা মাথায় রেখে। যে কোনও পরিবেশে এই বিমানকে এক জায়গা থেকে অন্যজায়গায় পাঠানো যায়। তাপমাত্রা যেখানে অস্বাভাবিক উষ্ণ সেখানে কিছু পাঠাতে হলে স্বচ্ছন্দে এই বিমানকে সেখানে পাঠিয়ে দেওয়া যায়। আবার তাপমাত্রা যেখানে হিমাঙ্কের কাছাকাছি বা হিমাঙ্কের নীচে, সেখানেও এই বিমানকে নিশ্চিন্তে পাঠাতে পারে সেনা।

 C295 বিমান তৈরি করা হচ্ছে বেশ কয়েকটি বিষয়কে মাথা রেখে। তার মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হল এই বিমান অবতরণের জন্য বড় রানওয়ের প্রয়োজন হয় না। তাছাড়া অন্যান্য বিমানের থেকে এই বিমানে জায়গা তুলনামূলকভাবে বেশি। ফলে, এক লপ্তে বিশাল পরিমাণ পণ্যসাগ্রী গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব।

তবে বিদেশি সংস্থা যুদ্ধবিমান তৈরি করবে এই খবরে ইতোমধ্যে গুঞ্জন শুরু হয়েছে। গুঞ্জনের কারণ এর সঙ্গে জড়িয়ে আছে দেশের নিরাপত্তা। প্রশ্ন উঠতে শুরু করেছে, বিদেশি রাষ্ট্র সেনাবাহিনীর কাজকর্ম কোনওরকম ভাবে টের পাবে না তো।

আরও পড়ুন বিদেশ থেকে উডা়নে আসবে জঙ্গলের রাজা, বিমানের মুখ যেন চিতাবাঘ

Published by:

Share Link:

More Releted News:

ভোটগণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারী কেন?‌ সুপ্রিম কোর্টে কমিশনের বিরুদ্ধে তৃণমূল

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ