একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

Share:

নিজস্ব প্রতিনিধি:  গোটা স্কুলে  রয়েছে মাত্র একজন ছাত্র। তবুও নিয়ম মেনে প্রতিদিন স্কুল খুলছে, চলছে ক্লাস, তৈরি হচ্ছে মিড ডে মিল এবং বজায় রাখা হচ্ছে পরিষ্কার-পরিচ্ছন্নতা।  শুনতে অবাক লাগছে? অবাক লাগলেও বাস্তবেই ঘটছে এই ঘটনা। অন্ধ্রপ্রদেশের একটি সরকারি প্রাথমিক স্কুলকে ঘিরে সামনে এসেছে অবাক করা ছবি। 

ঘটনাটি আন্ধ্রপ্রদেশের পার্বতীপুরম মান্যম জেলার পেডাবোন্ডাপল্লি গ্রামের রেড্ডি ভীধি এলাকায়। মণ্ডল পরিষদ প্রাথমিক বিদ্যালয়টিতে বর্তমানে দ্বিতীয় শ্রেণিতে পড়ছে একমাত্র ছাত্র মেকলা অরবিন্দ। পড়ুয়া একজন হলেও শিক্ষক গৌরানায়ডু নিয়মিত স্কুলে এসে তাঁর ক্লাস নেন। পাশাপাশি, মিড ডে মিল এবং স্কুল পরিষ্কার রাখার জন্য একজন কর্মীও দায়িত্ব পালন করছেন।  জানা গিয়েছে, গত বছর এই স্কুলে মোট দু’জন পড়ুয়া ছিল। তাঁদের মধ্যে একজন দ্বিতীয় শ্রেণি পেরিয়ে তৃতীয় শ্রেণিতে ওঠার পর অন্য স্কুলে ভর্তি হয়েছে। কারণ, এই স্কুলে শুধুমাত্র দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। ফলে বর্তমানে অরবিন্দই স্কুলটির একমাত্র পড়ুয়া। তবে একজন পড়ুয়া থাকলেও স্কুলের পঠনপাঠনে কোনও ছেদ পড়েনি। শিক্ষক নিয়মিত ক্লাস নেন এবং সরকারি নিয়ম অনুযায়ী অন্যান্য পরিষেবাও চালু রয়েছে।

আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

এই পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অবশ্য উদ্বেগ বাড়ছে। তাঁদের দাবি, একসময় এই স্কুলে অনেক পড়ুয়া পড়াশোনা করত। কিন্তু ধীরে ধীরে ছাত্রছাত্রীর সংখ্যা কমেছে। এভাবে পড়ুয়ার সংখ্যা কমতে থাকলে ভবিষ্যতে স্কুলটি বন্ধ হয়ে যেতে পারে কিংবা অন্য কোনও স্কুলের সঙ্গে একীভূত হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা। গ্রামাঞ্চলের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ার পিছনে পরিবারের অন্যত্র চলে যাওয়া এবং শিশুদের অন্য স্কুলে ভর্তি করানোর মতো একাধিক কারণ  উঠে এসেছে। ফলে প্রত্যন্ত এলাকায় শিশুদের  কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে কম পড়ুয়া থাকা স্কুলগুলি চালু রাখা শিক্ষা ব্যবস্থার কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। 

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা