আত্মহত্যার চেষ্টা কার্গিল যুদ্ধে অংশ নেওয়া প্রাক্তন সেনা কর্তার, কেন এহেন পদক্ষেপ?

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্গিল যুদ্ধের দেশের হয়ে লড়াই করেছেন। দেশের মানুষের কাছে তাঁর সম্মান ও মর্যাদা অনন্য। তবে এবার সামনে এসেছে এক চাঞ্চল্যকর খবর। প্রাক্তন সেনা শিবানন্দ রেড্ডি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জমি বরাদ্দের দাবিতে সংগ্রাম করছিলেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক এবং তিনি একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। 

জানা গিয়েছে, শিবানন্দ রেড্ডি ভারতীয় সেনার মরাঠা লাইট ইনফ্যান্ট্রি রেজিমেন্টে কর্মরত ছিলেন। কার্গিল যুদ্ধের সময় তিনি দেশের হয়ে লড়াই করেন এবং সেই সময় তাঁর পায়ে চোটও লাগে। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর জমি বরাদ্দের বিষয়টি তাঁর কাছে দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়। প্রাক্তন সেনার দাবি ছিল, সরকারি নিয়ম অনুযায়ী যোগ্য প্রাক্তন সেনাদের জমি দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেই ভিত্তিতেই তিনি জমি বরাদ্দের জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাঁর অভিযোগ, প্রায় ২০ বছর ধরে এই বিষয়টি নিয়ে চেষ্টা করেও সমস্যার সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে দাবি পূরণ না হওয়ার পরই তিনি চরম পদক্ষেপ  নিয়েছেন বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশার রহস্যমৃত্যুর তদন্তে সিবিআই, নির্দেশ বোম্বে হাইকোর্টের

সূত্রের খবর, শিবানন্দ রেড্ডিকে এর আগে দু’টি পৃথক জমি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে তিনি সেই জমি গ্রহণ করেননি। তাঁর দাবি ছিল, তাঁর প্রত্যাশা অনুযায়ী আরও ভালো জমি বরাদ্দ করতে হবে। এই জমি নিয়েই দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরোধ চলছিল। এই বিতর্কের মধ্যে শিবানন্দ রেডিড্ড বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।   বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস