চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিজের সতীর্থদের ওপর গুলি চালিয়ে নিজেকে গুলি জওয়ানের

নিজস্ব প্রতিনিধি : নিজের সতীর্থ জওয়ানদের ওপর গুলি চালিয়ে নিজেকে গুলি করলেন অসম রাইফেলসের এক জওয়ান। ঘটনাটি ঘটেছে দক্ষিণ মণিপুরের মায়ানমার সীমান্তবর্তী এলাকায়। আহত জওয়ানদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, যে সব জওয়ানরা আহত হয়েছেন তাঁরা কেউ মণিপুরের বাসিন্দা নয়।

মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, অসম রাইফেলসের এক জওয়ান ছয় জন জওয়ানদের ওপর গুলি চালিয়েছে। এরপর নিজের ওপর গুলি চালিয়েছে ওই জওয়ান। যে ছয় জনকে গুলি করা হয়েছে, তাঁরা কেউ মণিপুরের বাসিন্দা নয়। মণিপুর বসবাসকারী কোনও সম্প্রদায়ের সঙ্গে যুক্ত নয় ওই আহত ছয় জন। আহতদের সকলকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। একইসঙ্গে মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, মণিপুরে যে হিংসার ঘটনা ঘটছে, তার সঙ্গে এই ঘটনার কোনও যোগ নেই। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট এলেই এই বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যাবে। তবে যেসব জওয়ানরা আহত হয়েছেন, তাঁদের সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, অসম রাইফেলস ব্যাটেলিয়ানের মধ্যে মমিপুরের বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরাও রয়েছে। বুধবার এই দুর্ভাগ্যজনক ঘটনা সামনে আসার পর গুজব ছড়িয়ে পড়ে যে যারা আহত হয়েছেন, তাঁদের মধ্যে মণিপুরে বসবাসকারী সম্প্রদায়ের প্রতিনিধিও রয়েছে। তবে মণিপুর পুলিশের তরফে গুজব উড়িয়ে জানানো হয়েছে, অসম রাইফেলসের সেনা আধিকারিকরা সকলে একসঙ্গে রয়েছেন। কোনও সমস্যার সৃষ্টি হয়নি।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ