প্রজ্বল রেভান্নার ভাই সুরজ ‘সমকামী’, গ্রেফতার হলেন দলেরই কর্মী

রেভান্না পরিবারের সদস্যদের বিরুদ্ধে যে সব অভিযোগ তোলা হচ্ছে, তা সবই বছর ৩ আগেকার। ফলে পাল্টা প্রশ্ন থেকেই যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার(H D Devagowda) নাতি তথা কর্নাটক বিধান পরিষদের সদস্য সুরয রেভান্না(Suraj Revanna) নাকি ‘সমকামী’(Gay)। জনতা দল সেকুলারের(JDS) এই নেতা নাকি নিজের ফার্ম হাউসে দলেরই কর্মীদের নিয়ে গিয়ে তাঁদের বাধ্য করেন তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে। যারা রাজী হন না তাঁদের জোর পূর্বক সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা হয় বা তাঁদের ধর্ষণ করা হয়। সুরযের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছিলেন দলেরই যুব শাখার কর্মী চেতন কে এস(Chetan K S) এবং তার শ্যালক। সেই অভিযোগ ইতিমধ্যেই কর্ণাটক তথা দক্ষিণ ভারতের রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে। কেননা এই সুরযেরই দাদা হলেন প্রাক্তন জেডিএস সাংসদ প্রজ্বল রেভান্না যাকে ধর্ষণ এবং যৌন নিগ্রহের মামলায় পুলিশ গ্রেফতার(Arrested) করেছে। তবে চেতনের তোলা অভিযোগের জেরে সুরযের সহকারী শিবকুমার এ বিষয়ে পুলিশের কাছে চেতনের নামে পাল্ট অভিযোগ জানাতেই গ্রেফতার হয়েছেন চেতন ও তার শ্যালক। এখন শিবকুমারের দাবি, চেতন নাকি সুরযের কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। সেই টাকা না দিলে তাঁকে যৌন হেনস্থার মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দিয়েছিলেন। পরে সেই টাকা দরাদরি করে ২ কোটিতে নামে। 

শিবকুমারের দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের অছিলায় সুরজের সঙ্গে পরিচিতি বাড়ান চেতন। ‘সুরজ রেভান্না ব্রিগেড’ নামে একটি মঞ্চও গড়েছিলেন। এর পরে প্রজ্বলকাণ্ড নিয়ে হইচই শুরু হতেই চেতন ‘পরিস্থিতি বুঝে’ যৌন হেনস্থার মিথ্যা অভিযোগের তাঁকে ফাঁসানোর হুমকি দিতে থাকেন। দাবি করেছিলেন ৫ কোটি টাকা না দিলে সুরযকে ফাঁসানো হবে যৌন হেনস্থার মিথ্যা মামলায়! পরে সেই দাবি কমে দু’কোটিতে দাঁড়ায়। শিবকুমার চেতনের বিরুদ্ধে অভিযোগ জানাতেই পুলিশ চেতন ও তার শ্যালকের বিরুদ্ধে আইপিসি ৩৮৪, ৫০৬ ও ৩৪ নম্বর ধারায় এফআইআর দায়ের করে তাদের গ্রেফতার করেছে। তবে কান পাতলে শোনা যাচ্ছে, সুরযের বিরুদ্ধে চেতন যে ‘সমকামী’তার অভিযোগ এনেছে তা পুরোপুরি মিথ্যা নয়। দলের যুব শাখার অনেক পুরুষ কর্মীকেই নাকি সুরযের শিকার হতে হয়েছে। কেউ দলের পদ প্রাপ্তি বা ভোটের টিকিট পাওয়ার জন্য তা মেনে নিয়েছেন, কেউ আবার দল ছেড়ে দিয়েছেন বা বসে গিয়েছেন। তবে যে সব অভিযোগ তোলা হচ্ছে, তা সবই বছর ৩ আগেকার। ফলে পাল্টা প্রশ্ন থেকেই যাচ্ছে যে, এতদিন বাদে কেন এইসব অভিযোগ সামনে আসছে। অনেকেই মনে করছেন, হাতি পাঁকে পড়লে যেমন ব্যাঙেও লাথি মারে, তেমনি রেভান্না পরিবারের সঙ্গে সেটাই হচ্ছে।

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?