এক রাতেই কোটিপতি, বিস্ময়ের ঘোর কাটছে না কাশ্মীরের যুবকের

জিতেছেন দু কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, জম্মু:  স্বপ্নের একাদশ তৈরি করেছিলেন কাশ্মীরের এক যুবক। সেই স্বপ্নের একাদশ তাকে এক রাতেই কোটিপতি করে দিল। এক কোটি নয়, জিতেছেন দু কোটি টাকা। বিস্ময়ে ঘোর কাটছে না।

দু কোটি টাকা জিতে নিয়েছেন জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার শালগাম গ্রামের ওয়াসিন রাজা। চলতি আইপিএলের জন্য তৈরি করেছিলেন স্বপ্নের একাদশ। সেটা শনিবারের ঘটনা। স্বপ্নের একাদশ তৈরি করে সে ঘুমিয়েও পড়েছিল। বুঝতেও পারেনি ওই  স্বপ্নের একাদশ তাকে এক রাতেই কোটিপতি বানিয়ে দেবে।  ওয়াসিন স্বপ্নের একাদশ তৈরি করে খেয়ে-দেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। বন্ধুরা মাঝরাতে তার নাম ধরে ডাকাডাকি করে। বিপদ হয়েছে মনে করে আচমকা তাঁর ঘুম ভেঙে যায়।

বিপদই বটে। এক রাতে কোটিপতি হওয়া বিপদ ছাড়া আর কি?  কোটি টাকার মালিক কী বলছেন, সেটা একবার তাঁর মুখেই শোনা যাক।

‘’আমি গত দু বছর ধরে স্বপ্নের একাদশ তৈরি করেছি। কোটি টাকা পাওয়া তো পরের কথা, নয়া-পয়সাও কপালে জোটেনি। কিন্তু সেই স্বপ্নের একাদশ আমায় দু কোটি টাকা পাইয়ে দেবে, সে কথা ভাবতেও পারছি না।’’

টাকা দিয়ে সে করবে জানতে চাওয়া হলে ওয়াসিন বলেন, ‘বিশ্বাস করুন, আমাদের আর্থিক অবস্থা একেবারেই ভালো নয়। ছোট থেকে কষ্ট করে বেড়ে উঠেছি। এই টাকা আমাদের অভাব মেটাতে অনেকটাই সাহায্য করবে। অসুস্থ মা। মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা খরচ করতে হবে। আপাতত মাকে সুস্থ করে তোলাই লক্ষ্য’

আরও পড়ুন দুই নাবালক ছেলের হাতসাফাইয়ে তাজ্জব বাবা

নিরাপত্তায় জোর, চন্দননগর পুলিশের হাতে এল অত্যাধুনিক চেতক ও ব্রাভো পেট্রোলিং যান

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

ছোটজাত, সুইপার বলে অপমান! দলিত দম্পতির নির্যাতনের অভিযোগে তোলপাড় মালদহ

উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর, বাগডোগরায় গড়ে উঠবে এইমস, আশ্বাস প্রতিমন্ত্রীর

নিজে হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

পৈত্রিক সম্পত্তি নিয়ে অশান্তি, ভাইকে কুপিয়ে ‘খুনের’ অভিযোগ দাদার বিরুদ্ধে!

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

‘এটাই আমার প্রথম এবং শেষ ভুল’, মোদিকে কটূক্তির পর সমাজ মাধ্যমে ক্ষমা চাইলেন তরুণী

শনিবারেও স্বস্তি নেই, কলকাতা-সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা

কার রেশন কার্ড থাকবে, কার বাতিল হবে? জানুন সরকারের নতুন নিয়ম

‘সঠিক পরিষেবা দেওয়াই আমার মূল লক্ষ্য’, হঠাৎ করে পুরুলিয়ায় খাদ্য শস্যের গোডাউন পরিদর্শন