দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

“রাজনৈতিক ষড়যন্ত্র”, গ্রেফতারি নিয়ে ফের সরব কেজরিওয়াল

নিজস্ব প্রতিনিধিঃ সাতদিন ধরে ইডির  হেফাজতে ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার তিনি  রাউস অ্যাভিনিউ আদালতের এজলাস হাজিরা  দেন। আর তখনই ফের আরও একবার গ্রেফতারি নিয়ে সরব হলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, আবগারি দুর্নীতি মামলায় তাঁর গ্রেফতারি “রাজনৈতিক ষড়যন্ত্র”।

দিল্লির মুখ্যমন্ত্রী হাজিরা দেওয়ার আগে আরও বলেন,” এই গ্রেফতারির জবাব জনগণ দেবে।‘  এদিন রাউস অ্যাভিনিউ আদালতে উপস্থিত ছিলেন অরবিন্দের স্ত্রী সুনীতা এবং তাঁর ছেলে। এছাড়াও কোর্টরুমে উপস্থিত ছিলেন দিল্লির ক্যাবিনেট মন্ত্রী অতিশী, সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই এবং বেশ কয়েকজন বিধায়ক। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শুনানি।  বৃহস্পতিবার দিল্লির আদালত কেজরিওয়ালকে নিয়ে কি রায় দেয় সেটাই এখন মূল বিষয়।

গত ২৭ মার্চ সাংবাদিক বৈঠক  করে  বলেন,’ ২৮ মার্চ আদালতে আবগারি দুর্নীতি মামলার আসল তথ্য সামনে আনবেন দিল্লির মুখ্যমন্ত্রী।  কেলেঙ্কারির অর্থ কোথায় তা প্রকাশ করবেন এবং প্রমাণও আদালতে সরবরাহ করবেন কেজরিওয়াল।‘  ইতিমধ্যেই আবগারি দুর্নীতি তথ্য খুঁজতে দিল্লির একাধিক জায়গায় তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এখন তাদের হাতে কোন প্রমাণ আসেনি। আজ আদালতে কি প্রমাণ দেয় দিল্লির মুখ্যমন্ত্রী, সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Published by:

Share Link:

More Releted News:

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

গর্ভপাতের পর অশালীন মন্তব্য ও ধর্মীয় পরামর্শের অভিযোগে চাঞ্চল্য TCS নাসিক কাণ্ডে

ভোটগ্রহণের সময় বাড়ানোর আর্জি, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি TVK প্রধান বিজয়ের

লক্ষ্মীবারে ধাক্কা শেয়ার বাজারে, একধাক্কায় ৬২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

দু’দিনে ২ মহিলাকে ধর্ষণ, প্রকাশ্যে দিল্লিতে আমলার মেয়েকে খুনে অভিযুক্তের কুকীর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ