Loading live market data...
Loading active stocks...
Connecting...

মন্দিরে সব ধর্মের মানুষের সাদর আমন্ত্রণ, করতে পারবেন উপাসনা

কাল থেকে সাধারণের প্রবেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মন্দিরে উপাসনা বা পুজো করতে যান হিন্দু ধর্মের মানুষ। গুরুদ্বারে যান শিখ সম্প্রদায়। তেমনই মসজিদে নমাজ পড়তে যান মুসলিম সম্প্রদায়ের মানুষ। আর গির্জায় যান খ্রিস্টানরা। ব্যতিক্রমী রাস্তায় হাটল দুবাইয়ের জেবেল আলি মন্দির। এই মন্দির শুধু মাত্র হিন্দুদের নয়, সব ধর্মের মানুষকে সাদর আমন্ত্রণ জানায়। মঙ্গলবার সরকারিভাবে মন্দিরের দ্বারোদঘাটন। কাল, থেকে মন্দির দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

খালিজ টাইমসের রিপোর্ট অনুসারে, ২০২০ সালে মন্দিরের ভিত স্থাপন করা হয়। মন্দির তৈরির জন্য অনুদান সংগ্রহ করা হয়েছিল। দুবাইয়ের বিশিষ্ট স্থাপত্যশিল্পীকে দিয়ে তৈরি করা হয় মন্দিরের নকশা। পাশাপাশি মন্দির কমিটির সদস্যরা উদারহস্তে এর জন্য অর্থ দান করেছেন। মন্দির তৈরি করা হয়েছে গুজরাতের সোমনাথ মন্দিরের আদলে। ২০২২-য়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। মন্দিরে একসঙ্গে ১২ শো লোক জড়ো হতে পারবেন। যাঁরা মন্দিরে বিয়ের আয়োজন করতে চান, তাদেরকেও মন্দির ব্যবহার করতে দেওয়া হবে। বিয়ে ছাড়া মন্দিরে অন্যান্য অনুষ্ঠানেরও আয়োজন করা যাবে।

এক বছরের মধ্যে মন্দিরের বেশ কিছুটা অংশ তৈরি করা হয়েছিল। আপাতত মন্দির শুধুমাত্র প্রার্থনার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্দিরের যে অংশে বিয়ে বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে, সেটি খুলে দেওয়া হবে পরের সপ্তাহে। যার মন্দিরের হল সামাজিক অনুষ্ঠানের জন্য বুক করতে চান, তাদের ওয়েবসাইটের মাধ্যমে বুক করতে হবে। পাশাপাশি রয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে বুক করা যাবে।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর