তৃতীয় ফ্রন্ট নয়, দরকার বিরোধী জোট: রায়পুরে কংগ্রেস

রায়পুরে গৃহীত প্রস্তাব

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: তৃতীয় ফ্রন্ট নয়। দরকার সব বিরোধীদলকে নিয়ে একটি জোট। রায়পুরের প্লেনারি অধিবেশন থেকে অ-বিজেপি দলগুলিকে এই বার্তাই দিল কংগ্রেস।  বলা হয়েছে, তৃতীয় ফ্রন্ট হলে আখেরে লাভ হবে বিজেপির। 

রায়পুরে দলের প্লেনারি অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব গৃহীত হয়েছে। বলা হয়েছে, কংগ্রেসের মূল ভিত হল ধর্ম নিরপেক্ষতা। আসন্ন লোকসভা ভোটে কংগ্রেস সমমনোভাবাপন্ন দলগুলি নিয়ে একটি ধর্মনিরপেক্ষ জোট তৈরি করতে চায়। এটা তৃতীয় ফ্রন্ট বা তার বিকল্প নয়। তৃতীয় ফ্রন্টে  লাভবান হবে বিজেপি। কংগ্রেস চাইছে বিজেপি-বিরোধী জোটে সেই সব দল যোগদান করুক যারা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। পরিস্থিতি দাবি করছে, বিজেপিকে রুখতে একটি অ-বিজেপি জোট গঠনের। জোট হবে ন্যূনতম অভিন্ন কর্মসূচির ভিত্তিতে। 

দলের প্লেনারি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেন, সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে হাত মিলিয়ে তারা একটি অ-বিজেপি জোট গঠনে আগ্রহী। চাইছে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া সব রাজনৈতিক দলগুলিকে সামিল করতে। কংগ্রেস বিশ্বাস করে তারাই একমাত্র দল, যারা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেশ চালিয়েছিল। মল্লিকার্জুন খারগের এই মন্তব্য সাম্প্রতিক কয়েকটি ঘটনার প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ। 

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও সম্প্রতি জাতীয় স্তরের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন। বৈঠক করে শরদ পাওয়ারের সঙ্গেও। এই আবহে রায়পুরে প্লেনারিতে গৃহীত হল প্রস্তাব। 

আরও পডুন বিমান থেকে নামিয়ে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

জলের মাঝখানে দাঁড়িয়ে রাজপ্রাসাদ! জানেন দেশের কোথায় অবস্থিত এই ওয়াটার প্যালেস?