জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। বিধানসভায় বিরোধী দলনেতার নির্বাচন নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। যার ফলে রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা হওয়ার আইনি স্বীকৃতি পেয়ে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই নির্দেশের পর মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূলের হার হল কলকাতা হাইকোর্টে। জোর ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল। গত দুদিন ধরে বিধানসভার বিরোধী দলনেতার নিয়োগের বৈধতা নিয়ে সওয়াল-জবাব চলে কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। গতকাল, বুধবার সব পক্ষের বক্তব্য শুনে মামলার শুনানি শেষ হয়। আজ, বৃহস্পতিবার এই বিষয়ে রায় দেওয়ার কথা ছিল হাইকোর্টের। সেই মতো আদালত বসতেই বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশে জানায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা বেছে নেওয়ার সিদ্ধান্তে কোনও ভুল নেই। ফলে ওই নির্দেশে স্থগিতাদেশ দেওয়ার আবেদন খারিজ করা হল। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তই আপাতত বহাল থাকছে। বিচারপতি কৃষ্ণা রাও আরও জানিয়েছেন, আগামী ২৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হবে। ওই দিন সব পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পডুন: একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

আজ, বৃহস্পতিবার থেকে রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে। রাজ্যপাল আর এন রবির ভাষণের মাধ্যমে শুরু হবে বাজেট অধিবেশন। আগামী সোমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার আগে হাইকোর্টের নির্দেশে তৃণমূলের বিরোধী গোষ্ঠী বড় জয় পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। একই সঙ্গে বিধানসভার কার্যক্রমে কোনও অসুবিধা হবে না এই নির্দেশের পরে, মনে করছে বিশেষজ্ঞ মহল। যদিও এই নির্দেশ পছন্দ না হলে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাওয়ার রাস্তা খোলা রয়েছে মমতাপন্থী তৃণমূলের কাছে।

সই জাল কাণ্ডকে কেন্দ্র করে তৃণমূলের পরিষদীয় দলের মধ্যে ফাটল দেখা যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল শোভনদেব চট্টোপাধ্যায় হবেন বিরোধী দলনেতা। সেই মতো তৃণমূলের তরফে একটি চিঠি গিয়েছিল স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে। যদিও সেই চিঠিতে থাকা বিধায়কদের সই জাল বলে দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সন্দীপন সাহারা। অভিযোগ জানান স্পিকারকে। তারপরেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। এরই মাঝে বিধায়ক ঋতব্রত ও সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করে তৃণমূল নেতৃত্ব। তারপরেই তৃণমূলের মধ্যে ভাঙন শুরু হয়। ঋতব্রতকে বিরোধী দলনেতা মেনে ৫৮ জন বিধায়ক সই সহ চিঠি স্পিকারের কাছে জমা দেন। তারপরেই স্পিকার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের নামে সিলমোহর দিয়েছিল। স্পিকারের সেই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল। যাতে কোনও লাভ হল না। 

মহাসমারোহে খুঁটিপুজো সম্পন্ন হল সল্টলেকের এডি ব্লকে, উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের

ইরানে বিমানবন্দর ও সেতুতে মার্কিন হামলা, নিহত ৮

অনশনের 2১ তম দিনে হাসপাতালে ওয়াংচুক, ‘অনুমতি ছাড়া ওঁকে কিছু দেবেন না’, আবেদন স্ত্রীয়ের

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

‘কী অদ্ভুত নিয়তি’, ইয়ামালের সঙ্গে ভাইরাল ছবি নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি

দিদাকে কুপিয়ে খুন, বাধা দিতে গিয়ে জখম মামা-মাসি! গ্রেফতার নাতি

২০ লক্ষ টাকার বিমার লোভে প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী….

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

শারীরিক অবস্থার অবনতি, অনশন ভেঙে সোনমকে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫,০৬৯

কোলাহল ছেড়ে এবার ঘুরে আসুন কাঞ্চনজঙ্ঘার নির্জন পাহাড়ি গ্রাম দাওয়াইপানি

দুদিন নিখোঁজের পর অক্ষত অবস্থায় বাড়ি ফিরলেন শ্যুটার দময়ন্তী