মধ্যপ্রদেশে তরুণীকে ১০০ মিটার হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, দিল্লিতে ডেলিভারি বয়কে

দুই ঘাতক ট্রাকের খোঁজ শুরু করেছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: দিল্লির ছায়া এবার মধ্যপ্রদেশে। 

তৃতীয় বর্ষের এক মেডিক্যাল পড়ুয়া তরুণীকে ১০০ মিটার টেনে-হিঁচড়ে নিয়ে গেল একটি ট্রাক। বুধবার পুলিশ তার দেহ উদ্ধার করেছে। মৃতের নাম রুবী ঠাকুর। মধ্যপ্রদেশের নেতাজি সুভাষ চন্দ্র মেডিক্যাল কলেজের ফাইনাল ইয়ারের ছাত্রী। একটি সর্বভারতীয় সংবাদসংস্থা জানিয়েছে, রুবীর সঙ্গে ছিল সৌরভ ওঝা নামে তাঁর এক সহপাঠী। এরা দুইজনে গিয়েছিল মধ্যপ্রদেশের ভেরাঘাটে একটি জলপ্রপাত দেখতে। হস্টেলে ফেরার সময় একটি ট্রাক তাদের স্কুটারে ধাক্কা মারে। সৌরভ গিয়ে পড়ে ২০ মিটার দূরে। আর ঘাতক ট্রাকটি ওর বন্ধুকে টেনে নিয়ে যায় ১০০ মিটার। ঘটনাস্থলেই তরুণী মৃত্যু হয়। স্থানীয় কয়েকজন পুলিশকে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৌরভ ও রূবীকে নিয়ে যায় নিকটবর্তী হাসপাতালে। রূবীকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্যদিক, সৌরভকে রাখা হয়েছে আইসিসিইউতে। 

পুলিশের এক পদস্থ কর্তা এই খবর দিতে গিয়ে জানিয়েছেন, মেডিক্যাল পড়ুয়া তরুণীর দেহ রাস্তার সঙ্গে পুরোপুরি পিষে যায়। কোনওক্রমে দেহটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। নিয়ে আসা হয় সৌরভকেও। সৌরভের চোট রীতিমতো গুরুতর। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। দুইয়ের  ঘাতক ট্রাকটির খোঁজ চলছে। 

প্রায় একই রকম একটি ঘটনা ঘটেছে দিল্লিতে। বর্ষবরণের রাতে গ্রাহকের বাড়িতে খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন এক ডেলিভারি বয়। তাকেও একটি ট্রাক টেনে-হিঁচড়ে নিয়ে যায় পাঁচশো মিটার। 

আরও পড়ুন দিল্লিতে তরুণীকে গাড়ি টেনে নিয়ে গেল চার কিলোমিটার, মৃত্যু

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ