মাধ্যমিকের মেধা তালিকায় দাপট জেলার, এগিয়ে দক্ষিণ ২৪ পরগনা

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশির হয়েছে। দেখা যাচ্ছে সেই পরীক্ষার মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৫৭ জন পড়ুয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল(Madhyamik Exam Result 2024)। এদিন অর্থাৎ ২ মে সকালে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন মধ্যশিক্ষা পর্ষদের(WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবারের পরীক্ষায় বসার জন্য পর্ষদের কাছে নাম নথিভুক্ত করিয়েছিল ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন পড়ুয়া। এর মধ্যে এবারে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন পড়ুয়া। উত্তীর্ণদের মধ্যে প্রথম জনকে নিয়ে প্রতি বছরই তৈরি হয় মেধা তালিকা। এবারের সেই মেধাতালিকায়(Merit List) দেখা যাচ্ছে জায়গা করে নিয়েছে ৫৭ জন পড়ুয়া। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩। কার্যত ৯৯ শতাংশ নম্বর পেয়েছে সে। দ্বিতীয় স্থানে আছে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯২। ৯৮.৮৬ শতাংশ নম্বর পেয়েছে সে।

এবারে মেধাতালিকায় তৃতীয় স্থানে আছে ৩জন। এরা হল – দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূম জেলার ইলামবাজারের নিউ ইন্টিগ্রেটেড গভর্মেন্ট স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের পড়ুয়া নৈরিত রঞ্জন পাল। এদের ৩জনেরই প্রাপ্ত নম্বর ৬৯১। এদের মধ্যে আলাদা করে বলতেই হয় পুস্পিতা বাসুরির কথা। কেননা এবারের মধ্যমিক পরীক্ষায় রাজ্যে মেয়েদের মধ্যে সেই প্রথম হয়েছে। চতুর্থ স্থানে আছে হুগলি কামারপুকুর রামকৃ্ষ্ণ মিশনের ছাত্র তপোজ্যোতি মণ্ডল। তার প্রাপ্ত নম্বর ৬৯০। পঞ্চম হয়েছে পূর্ব বর্ধমান জেলার পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক। ষষ্ঠ স্থানে আছে ৪জন পরীক্ষার্থী। এরা হল – দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাই স্কুলের ছাত্র কৃষাণু সাহা, মালদা জেলার মোহামপুর এইচএসএসবি হাইস্কুলের ছাত্র মহম্মদ সাহারুদ্দিন আলি, পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র কৌস্তভ সাহু এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া অলিভ গায়েন।

সপ্তম স্থানে আছে ১০জন পরীক্ষার্থী। এরা হল – উত্তরবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙা হাইস্কুলের পড়ুয়া আসিফ কামাল। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গার্লস হাইস্কুলের ছাত্রী আবৃত্তি ঘটক, অর্পিতা ঘোষ, ও সাত্যদা দে। অর্থাৎ একই স্কুল থেকে ৩জন ছাত্রী উঠে এসেছে সপ্তম স্থানে। এছাড়াও এই স্থানে আছে বীরভূম জেলার সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দিরের পরীক্ষার্থী আরত্রিক শ। পূর্ব মেদিনীপুরের জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সুপম কুমার রায়, ওই জেলার বিবেকানন্দ মিশন আশ্রম হাইস্কুলের ছাত্র কৌস্তভ মল, দক্ষিণ ২৪ পরগনা জেলার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আলেখ্য মাইতি। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী ইন্দ্রানী চক্রবর্তী এবং ওই জেলারই বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের ছাত্র দেবজ্যোতি ভট্টাচার্য। মেধা তালিকায় অষ্টম স্থানে আছে ২ জন। এরা হল –  পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর মিশন গার্লস স্কুলের ছাত্রী তনুকা পাল ও নদিয়া জেলার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ঋদ্ধি মল্লিক।  নবম স্থানে আছে ৯জন পরীক্ষার্থী।

এরা হল – পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষামন্দির হাইস্কুলের সায়ক শাসমল, সাগর জানা, বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র সাগ্নিক ঘটক, নদিয়ার চাকদহ রামলাল অ্যাকাডেমির ছাত্র জিষ্ণু দাস, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ঋতব্রত নাথ, ঋত্বিক দত্ত, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ছাত্র সায়নদীপ মান্না, শ্যামপুর হাইস্কুলের ছাত্র অরণ্যদেব বর্মন এবং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাইস্কুলের ছাত্র রৌণক ঘোষ। দশম স্থানে আছে ১৫ জন পরীক্ষার্থী। এরা হল – উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গার্লস হাইস্কুলের ছাত্রী ভূমি সরকার, মালদহের মোজামপুর হাইস্কুলের ছাত্র বিশাল মণ্ডল, বাকুঁড়ার বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র সৌভিক দত্ত, পূর্ব বর্ধমানের কাটোয়া কাশিরামদাস ইনস্টিটিউটের ছাত্র অনীশ কোনার, পূর্ব বর্ধমানের পারুলডাঙ্গা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ণব বিশ্বাস, পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাইস্কুলের ছাত্রী সম্পূর্ণা নাথ, হুগলির ইএলআইটি কো-এডুকেশন স্কুলের ছাত্র নীলাঙ্কন মণ্ডল, বাঁকুড়ার তালডাংরা ফুলমতি হাইস্কুলের ছাত্রী সৌমিক খান, গড় রায়পুর হাইস্কুলের ছাত্র সৌমদীপ মণ্ডল, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাভবনের ছাত্র অগ্নিভ পাত্র, পূর্ব মেদিনীপুরের কন্টাই মডেল ইনস্টিটিউশনের ছাত্র সম্পাদ পারিয়া, ঋতম দাস, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রকান্তি জানা, সারদা বিদ্যাপীঠ হাইস্কুলের ইশান বিশ্বাস।

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

ওড়িশার মুখ্যমন্ত্রীর আপত্তিতে দিঘার জগন্নাথ মন্দির থেকে ‘ধাম’ শব্দ বাদ দিলেন শুভেন্দু

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু