মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে শীর্ষে কালিম্পং, কলকাতার স্থান  কত ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি , শেষ হয় ১২ ফেব্রুয়ারি। ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফলপ্রকাশ। এই বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশে রয়েছেন ৫৭ জন। তারমধ্যে ১ জন  কলকাতার।

চলতি বছর পরীক্ষায় পাশের হারে শীর্ষে রয়েছে কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর এবং তৃতীয় স্থানে কলকাতা। এবছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। চলতি বছর মাধ্যমিকে পাশ করেছে  ৭৬৫২৫২ পরীক্ষর্থী। ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ৯,২৩,০১৩ জন পড়ুয়া। যারমধ্যে ছেলেদের সংখ্যা ছিল ৪,০৫,৯৯৪। আর মেয়েদের সংখ্যা ৫,১৭০,১৯ জন।  এখান থেকেই স্পষ্ট যে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় ছেলেদের থেকে মেয়েরাই বেশি পরীক্ষা দিয়েছে।  

উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মাধ্যমিকের মেধাতালিকায় এবার প্রথম ১০জনের মধ্যে জায়গা করে নিয়েছে ৫৭ জন পড়ুয়া। তার মধ্যে প্রথম স্থানে রয়েছে কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। ৭০০ নম্বরের পরীক্ষায় সে পেয়েছে ৬৯৩।  দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র সাম্যপ্রিয় গুরু। সে পেয়েছে ৬৯২। তৃতীয় স্থানে রয়েছেন তিন জন। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ।  বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভ স্কুলের ছাত্রী পুস্পিতা বাসুরি ও দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণের ছাত্র নৈরিত পাল। প্রাপ্ত নম্বর ৬৯১। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে কালিম্পং জেলা। তার পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। চলতি বছরে মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ। সেই হিসাবে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় বেড়েছে পাশের হার। এদিনই সকাল ১০টা থেকে পর্ষদের ক্যাম্প অফিস থেকে বিলি করা হবে মার্কশিট ও শংসাপত্র, যা প্রধান শিক্ষক-শিক্ষিকা বা টিচার ইনচার্জ সংগ্রহ করবেন। দুপুরের পর ছাত্র-ছাত্রীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেবে স্কুল।

 এদিন সকালে এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে মাধ্যমিকের ফলপ্রকাশ করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। কেননা সাফল্যের দৌড়ে এগিয়ে তাঁরাই।   

আসছে আইফোন ১৮ প্রো, এবার বদলে যেতে পারে বহু পরিচিত ফিচার

RCB vs GT: বৃষ্টিতে কোয়ালিফায়ার ১ বাতিল হলে IPL ফাইনালে খেলবে কোন দল?

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আবহাওয়া কেমন?

অবিশ্বাস্য ডিসকাউন্ট Samsung Ultra 5G ফোনে, ২৩ হাজারের বেশি ছাড়ে কেনার সুযোগ

শিগগিরই লঞ্চ হতে চলেছে Redmi Turbo 5, জেনে নিন ফিচার

অজান্তেই কিডনির ক্ষতি করছেন না তো? প্রতিদিনের এই ৬ অভ্যাস বদলান এখনই

৩ জেলা নিয়ে পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শান্তিচুক্তি নিয়ে আলোচনার মাঝেই ইরানে হামলা আমেরিকার, ফের যুদ্ধ শুরু?

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

গরমে কুলিং পাউডারই একমাত্র ভরসা, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

২৯ জুন বুধের গতিপথ পরিবর্তন, পাহাড়সম সমস্যার সম্মুখীন হবেন চার রাশির জাতকরা

শরীর দিচ্ছে এই ১০ সঙ্কেত? জেনে নিন থাইরয়েডের প্রাথমিক লক্ষণ