বিহারে রাতের অন্ধকারে ১২ জনকে পিষে দিল ট্রাক

৪ শিশু-সহ ১২ জন জনকে পিষে দিল একটি ট্রাক। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন।..এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার৷

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা : ৪ শিশু-সহ ১২ জন জনকে পিষে দিল একটি ট্রাক। আহত হয়েছেন আরও বেশ কয়েক জন৷ মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। রবিবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলার৷

রবিবার রাত ৯ নাগাদ বিহারের সুলতানপুরের কাছে মহানর-হাজিপুর হাইওয়ে ধরে দুরন্ত গতিতে ছুটে আসা একটি ট্রাক পিষে দেয় রাস্তার ধারের একটি জটলাকে৷ জানা গিয়েছে, ভূমিয়া বাবার পুজো উপলক্ষে পুণ্যার্থীরা ভিড় করেছিলেন একটি অশ্বত্থ গাছকে ঘিরে৷ সে সময়ই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয় ওই জটলাকে৷ স্থানীয় কংগ্রেস বিধায়ক প্রতিমা কুমারীর অভিযোগ, ট্রাকের চালক মত্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে জটলার মধ্যে ঢুকে পড়ে৷ দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের মধ্যেই তার চালক আটকে পড়েন৷ তিনিও প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা স্থানীয়দের৷ বৈশালীর পুলিশ সুপার মনীশ কুমার জানিয়েছেন গ্রামে একটি বিয়ে উপলক্ষে এই শোভাযাত্রা বার করা হয়েছিল৷ কাছেই সুলতানপুর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ সেই উপলক্ষেই পুজো ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল৷ দুর্ঘটনাস্থল ঘিরে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতে অনেক দেরি করেছে৷ পুলিশ সুপার জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে উদ্ধারপর্ব দ্রুত সম্পূর্ণ হয়৷

নিহতদের পরিবারবর্গকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ৷ নিহতদের পরিবার পরিজনদের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শোকপ্রকাশ করেছেন এই দুর্ঘটনায়৷ জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যাতে আহতদের চিকিৎসা প্রক্রিয়ায় কোনও বিঘ্ন না হয়৷  নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন। দুঃখপ্রকাশ করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও৷

অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

‘ডন ৩’ নিয়ে বিতর্কের মাঝে ৬.৩৬ কোটি টাকার ফেরারি কিনলেন রণবীর সিংহ

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘অনাকাঙ্খিত ঘটনা’, তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা প্রসঙ্গে বললেন বিদেশমন্ত্রী

পথ দুর্ঘটনায় প্রাণ হারানো জোতার স্মরণে বিশেষ রিস্টব্যান্ড পরে খেলবে পর্তুগালের খেলোয়াড়রা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

ফ্ল্যাট, দোকান এবং পার্কিং দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে

ব্ল্যাকমেলের জেরে আত্মঘাতী কলেজ ছাত্রী! উত্তপ্ত শান্তিপুর

ডিগবাজি! শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ অনন্যা বন্দ্যোপাধ্যায়