করাত দিয়ে শ্রদ্ধা ওয়াকারের দেহ কেটেছে আফতাব, বলছে ময়নাতদন্তের রিপোর্ট

গত বছর মে মাসে লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করে ৩৫ টুকরো করেছিল আফতাব পুনাওয়ালা।

Share:

নিজস্ব প্রতিনিধি: লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walkar) দেহ করাত দিয়ে কেটেছিল আফতাব (Aaftab Poonawala), ময়নাতদন্তের রিপোর্ট এমনই বলছে। গত বছর মে মাসে লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে খুন করে ৩৫ টুকরো করেছিল আফতাব পুনাওয়ালা।

শ্রদ্ধা ওয়াকারের (Shraddha Walkar) খুনের তদন্তে নেমে উদ্ধার হওয়া হাড়গুলি ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে (AIIMS) হাড়গুলির পাঠানো হয়েছিল ময়নাতদন্তের জন্য। তার রিপোর্ট বলছে, শ্রদ্ধা ওয়াকারের দেহ করাত দিয়ে কাটা হয়েছিল। প্রসঙ্গত খুনের তদন্তে নেমে দিল্লি পুলিশ যে চুল এবং হাড়ের নমুনা উদ্ধার করেছিল, তার ডিএনএ পরীক্ষা করে পুলিশ। পরীক্ষায় জানা যায় উদ্ধার হওয়া চুল এবং হাড় শ্রদ্ধা ওয়াকারের ছিল। তদন্তে নেমে দিল্লি পুলিশ ডিএনএ পরীক্ষার পর শ্রাদ্ধের বেশ কিছু অঙ্গ-প্রত্যঙ্গও খুঁজে পায়।

গত ১৮ মে দিল্লির মেহরৌলির ফ্ল্যাটে সঙ্গিনী শ্রদ্ধা ওয়াকারকে গলা টিপে খুন করেছিল প্রেমিক আফতাব আমিন পুনাওয়ালা। তার পরে সঙ্গিনীর দেহ ৩৫ টুকরো করে একটি ৩০০ লিটারের ফ্রিজে রেখে দিয়েছিল। প্রমাণ লোপাটে ১৮ দিন ধরে ওই দেহাংশ মেহরৌলির আশেপাশের জঙ্গলে ফেলে আসে। মেয়ে আফতাবের সঙ্গে লিভ ইন টুগেদার করায় দীর্ঘদিন সম্পর্ক না রাখলেও গত অক্টোবরে মহারাষ্ট্র পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানান শ্রদ্ধার বাবা বিকাশ ওয়াকার। যদিও প্রথম দিকে মহারাষ্ট্র পুলিশ তদন্তে গড়িমসি করেছে বলে এক সাংবাদিক সম্মেলনে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসেই বান্ধবীকে খুনের দায়ে প্রেমিক আফতাব পুনাওয়ালাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি