এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ বছর আগে ২০০২ সালের এসআইআর তালিকায় নাম না থাকায় এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নোটিশ ধরাল নির্বাচন কমিশন। শুধু দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী-ই নন, তাঁর পরিবারের বাকি চার সদস্যকেও নোটিশ পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। আপের তরফে অভিযোগ তোলা হয়েছে, বিজেপিকে খুশি করতেই প্রাক্তন আমলা তথা তিন বারের মুখ্যমন্ত্রীকে নোটিশ ধরিয়েছে জ্ঞানেশ কুমার অ্যান্ড কোং। যদিও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি।

রাজধানী দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আর ওই কর্মসূচির অংশ হিসেবে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর পরিবারের চার সদস্যকে নোটিশ ধরিয়েছে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আপ সুপ্রিমোর পরিবারকে ‘আনম্যাপড উইথ লাস্ট এসআইআর’ (Unmapped with Last SIR) বা ‘পূর্ববর্তী এসআইআর-এর সাথে অসংযুক্ত’ ক্যাটেগরির আওতায় এই নোটিশ পাঠানো হয়েছে। কেজরিওয়াল ছাড়া নোটিশ পাঠানো হয়েছে তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, বাবা গোবিন্দ রাম কেজরিওয়াল, মা গীতা দেবী কেজরিওয়াল এবং ছেলে পুলকিত কেজরিওয়ালকে।

বর্তমানে নিউ দিল্লি নির্বাচনী এলাকার অন্তর্গত ৪০ নম্বর বিধানসভা কেন্দ্রের ভোটার প্রাক্তন মুখ্যমন্ত্রী। যে বুথের ভোটার আম আদমি পার্টির শীর্ষ নেতা সেই বুথের মোট ১১০ জন ব্যক্তিকে যে নোটিশ পাঠানো হয়েছে।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে

দার্জিলিংয়ের বার্বিকিউ কাণ্ডে গ্রেফতার হোমস্টের মালিক-সহ চার