দিল্লিতে কংগ্রেসকে মাত্র একটি আসন ছাড়াল আপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। জোর কদমে চলছে প্রস্তুতি। পঞ্জাবের ১৩টি আসনে লড়বে বলে ঘোষণা করার কয়েকদিন পরেই দিল্লিতে কংগ্রেসকে জোটের প্রস্তাব দিল আম আদমি পার্টি। তবে অরবিন্দ কেজরিওয়ালের দল বলেছে যে কংগ্রেস যোগ্যতার ভিত্তিতে জাতীয় রাজধানীতে একটি আসনও পাওয়ার যোগ্য নয়।

সাংসদ সন্দীপ পাঠক বলেছেন, আপ চায় কংগ্রেস দল দিল্লির সাতটি লোকসভা আসনের মধ্যে কেবল একটিতে প্রতিদ্বন্দ্বিতা করুক। প্রস্তাব অনুযায়ী বাকি আসনগুলোতে লড়বে আম আদমি পার্টি। তিনি বলেন, “যোগ্যতার ভিত্তিতে কংগ্রেস দল দিল্লিতে একটি আসনও পাওয়ার যোগ্য নয়, কিন্তু জোটের কথা মনে রেখে আমরা দিল্লিতে তাদের একটি আসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।“ তবে এই নিয়ে এখনও পর্যন্ত কংগ্রেসের তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সাতটি আসনই জিতেছিল। কংগ্রেস ২২ শতাংশের বেশি ভোট পেয়ে রানার্স আপ হয়েছিল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আম আদমি পার্টি।তবে তারপর থেকে দিল্লি ও পঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচন এবং পৌর নির্বাচনে আপ বিজেপি এবং কংগ্রেসকে পরাজিত করেছে । পঞ্জাবে কংগ্রেস সরকারকেও ক্ষমতাচ্যুত করে আম আদমি পার্টি। গত সপ্তাহে অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন যে আপ পাঞ্জাবের ১৩ টি আসন এবং চণ্ডীগড়ের একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা করেন। এর এক সপ্তাহের মধ্যেই দিল্লিতে আসন ভাগাভাগি করল আম আদমি পার্টি।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?