আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উদ্ধার ২৪ লাখ টাকা, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার আপ বিধায়ক

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে বিজেপি-আপের মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। সেই সঙ্ঘাতের মধ্যেই শুক্রবার রাতে ওয়াকফ বোর্ডে (Delhi Waqf Board) নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খানকে (Amanatullah Khan) গ্রেফতার করল দুর্নীতি বিরোধী ব্রাঞ্চ (Delhi Anti-Corruption Branch)। দিনভর আপ বিধায়ক ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ ২৪ লাখ টাকা ও লাইসেন্সবিহীন দুটি পিস্তল উদ্ধার করেন এসিবির আধিকারিকরা। তার পরেই রাতে তাঁকে গ্রেফতার করা হয়। আগামিকাল শনিবার আমানতুল্লাহকে ( Amanatullah Khan) আদালতে পেশ করা হবে। দুর্নীতির দায়ে দলীয় বিধায়ককে গ্রেফতারের পিছনে বিজেপির (Bjp) ষড়যন্ত্র রয়েছে বলে আম আদমি পার্টির (AAP) পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

ওখলা (Okhla) থেকে নির্বাচিত আমানতুল্লাহ খান (Amanatullah Khan) দিল্লি ওয়াকফ বোর্ডের (Delhi Waqf Board) চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবারই তাঁকে নোটিশ পাঠিয়ে জেরার জন্য তলব করে দুর্নীতি বিরোধী ব্রাঞ্চ (Delhi Anti-Corruption Branch )। শুক্রবার বেলা বারোটার সময়ে হাজিরা দিতে বলা হয়। এদিন টানা জেরার পরেই আপ বিধায়কের বাড়ি ও অন্য পাঁচ জায়গায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নগদ ২৪ লাখ টাকা ও দুটি পিস্তল উদ্ধার হয়েছে বলে এসিবি আধিকারিকদের দাবি। উদ্ধার হওয়া দুটি পিস্তলের মধ্যে একটি বিদেশি। ওই পিস্তলটির কোনও লাইসেন্স নেই। কীভাবে ওই বিপুল সংখ্যক টাকা তাঁর কাছে এল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে না পারায় রাতেই আমানতুল্লাহকে গ্রেফতার করা হয়।

এসিবি সূত্রে জানা গিয়েছে, ওখলার আপ বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী কাওসার ইমাম সিদ্দিকীর বাড়িতেও তল্লাশি চালিয়ে নগদ ১২ লাখ টাকা এবং পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

বাণিজ্যিক গ্যাসের পরে এবার পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ৪-৫ টাকা বাড়ছে?

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় তরুণ, অন্ধ্রে ছেলের দেহের অপেক্ষায় ঋণগ্রস্ত বাবা

উজ্জয়নের মহাকাল মন্দির চত্বর খুঁড়তেই মিলল একবিংশ শতাব্দীর বিশাল শিবলিঙ্গ

স্বপ্নের সাজে অপেক্ষায় কনে, বিয়ের অনুষ্ঠানে হাজির বরের লিভ-ইন-পার্টনার! তারপর…

মদ্যপান করে বিধানসভায়? মুখ্যমন্ত্রীর ‘কীর্তি’ নিয়ে ব্যাপক শোরগোল, দেখুন ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ