গুজরাট, হরিয়ানা ও গোয়ায় প্রার্থীর নাম ঘোষণা ১৩ ফেব্রুয়ারিঃ আপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই শুরু হয়েছে প্রার্থীদের নির্বাচনের কাজ। শুক্রবার আম আদমি পার্টি ( আপ) সাংসদ সন্দীপ পাঠক জানিয়েছে ১৩ ফেব্রুয়ারি  পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকের মাধ্যমে গুজরাট, হরিয়ানা ও গোয়ার লোকসভা প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। INDIA জোটের শরিক কংগ্রেসের সঙ্গে দীর্ঘ আসন ভাগাভাগি নিয়ে অসন্তোষের মধ্যেই বৃহস্পতিবার অসমের তিনটি লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী ঘোষণা করল আম আদমি পার্টি।

আপ সংসদ সন্দীপ পাঠক জানিয়েছেন  লোকসভা নির্বাচনে  মনোজ ধনোহর ডিব্রুগড় থেকে, ভাভেন চৌধুরি গুয়াহাটি থেকে এবং ঋষি রাজ শোণিতপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পাঠক বলেছেন যে নির্বাচনের আগে প্রার্থীদের প্রচার এবং ভোটারদের কাছে পৌঁছানোর জন্য সময় দেওয়া গুরুত্বপূর্ণ ছিল। তাই ফেব্রুয়ারিতেই অসমের তিনটি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আপ নেতা বলেন,’INDIA জোটের সঙ্গে আমরা আলোচনা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। হাতে সময় নেই, তাই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।‘

আপের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে পাঠক বলেন, ভোটের আগে দলের হাতে খুব বেশি সময় নেই। এর আগে আপ নেতারা জানিয়েছিলেন, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, গুজরাট ও গোয়ায় আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা চলছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যে গুজরাটের ভারুচ আসন থেকে চৈতার ভাসাভাকে দলের প্রার্থী হিসাবে ঘোষণা করেছেন।

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা