আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লির বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না কেজরির আম আদমি পার্টি

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দিল্লিতে  বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোন জোটে না গিয়ে একাই লড়ার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।  বুধবার  আম আদমি পার্টির মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর জানান, ‘দিল্লি বিধানসভা নির্বাচনে একাই লড়বে আপ। আমরা একাই কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।‘

পাশাপাশি  হরিয়ানায় কংগ্রেসের হার প্রসঙ্গে তোপ দাগেন   আপ মুখপাত্র। তিনি বলেন,’ হরিয়ানায় জোট শরিকদের গুরুত্ব সহকারে নেয়নি কংগ্রেস। তাই অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলেই হরিয়ানায় ভরাডুবি হয় কংগ্রেসের। শুধু তাই নয়  হরিয়ানায় জোট গঠনের জন্য  INDIA জোটের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে কংগ্রেস।‘ বলা বাহুল্য, চলতি বছর লোকসভা ভোটে হরিয়ানা থেকে   একসঙ্গে লড়েছিল আপ ও কংগ্রেস। আর তাতেই আপ  একটি আসন এবং কংগ্রেস ১০টি আসনের মধ্যে ৫টি জিতেছিল। তাই  হরিয়ানা বিধানসভা নির্বাচনে আপ- কংগ্রেস একসঙ্গে লড়বে এমনটাই রাজনৈতিক মহলে উঠেছিল গুঞ্জন। তবে শেষ পর্যন্ত আসন সমঝোতা নিয়ে বিরোধ তৈরি হওয়ায় হরিয়ানায় বিধানসভা নির্বাচনে হয়নি  আপ-  কংগ্রেসের জোট।

উল্লেখ্য, গত ১০ বছর ধরে দিল্লি বিধানসভায় কংগ্রেসের আসন শূন্য। তা সত্ত্বেও লোকসভা ভোটে কংগ্রেসকে তিনটি আসন দিয়েছিল আপ। তবে শেষ পর্যন্ত দিল্লিতে সাতটি আসনে জয়ী হয় বিজেপি। এই আবহে এবার দিল্লিতে বিধানসভা নির্বাচনে একা লড়াই করার সিদ্ধান্ত নিল আপ।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ