উপনির্বাচনে মোদি-শাহের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: বিপক্ষের বিধায়ক ভাঙিয়ে এনে, সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েও কোনও লাভ হল না। ১৮ বছর বাদেও গুজরাতের বিসাবদর বিধানসভা আসন পুনরুদ্ধার করতে পারল না বিজেপি। ২০২২ সালের বিধানসভা ভোটের মতোই ভোটাররা উপনর্বাচনেও আস্থা রাখলেন আম আদমি পার্টির উপরে। ১৭ হাজারেরও বেশি ভোটে জিতলেন আপ প্রার্থী। ২০০৭ সালের পর বিসাবদর আসনে জয়ের মুখ দেখেনি বিজেপি।

২০২২ সালের বিধানসভা ভোটে এই আসনে জয়ী হয়েছিলেন আপের ভূপেন্দ্র বায়ানি। মাস কয়েক আগে ডিগবাজি খেয়ে আপ ছেড়ে বিজেপি শিবিরে নাম লেখান তিনি। বিধায়ক পদেও ইস্তফা দেন। সেই কারণে উপনির্বাচনের আয়োজন করা হয়েছিল। ১৮ বছর বাদে আসন পুনরুদ্ধারে কোমর কষে ঝাঁপিয়েছিলেন বিজেপির রাজ্য নেতৃত্ব। প্রার্থী করা হয়েছিল দলের প্রাক্তন জেলা সভাপতি কিরিট পটেলকে। আসনটিতে জয় হাসিলে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়েছিলেন পদ্ম শিবিরের নেতারা। আপের হয়ে দাঁড়িয়েছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া। পাতিদারদের সংরক্ষণ আন্দোলনে যিনি ছিলেন প্রথম সারির মুখ। সোমবার ভোট গণনা শুরু হতেই বিজেপি প্রার্থীকে টেক্কা দিয়ে এগিয়ে যেতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৭ হাজারের বেশি ভোটে পদ্ম প্রার্থীকে পরাজিত করে বিজয়ীর হাসি হাসেন ইটালিয়া। বিসাবদর আসন পুনরুদ্ধার না করতে পারলেও কড়ি আসন নিজেদের দখলে রাখতে সফল হয়েছে বিজেপি নেতৃত্ব। ওই আসনে ৩৯ হাজারের বেশি ভোটে জিতেছেন রাজেন্দ্র ছাবড়া। ২০২২ সালের বিধানসভা ভোটে এই আসনি থেকে জয়ী হয়েছিলেন কার্সন সোলাঙ্কি।

অন্যদিকে, কেরলের নীলাম্বর বিধানসভা আসনের উপনির্বাচনে জয়ী হয়েছেন কংগ্রেসের আর্যদান সৌকত। তিনি সিপিএম প্রার্থী এম স্বরাজকে ১১ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে উপনির্বাচনে নিজেদের শক্ত ঘাঁটিতে হার সিপিএমের জন্য বড় ধাক্কা বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক