১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ ভগবন্ত মানের

শুক্রবার বিকালে রাজধানীতে  আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেন পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৬ মার্চ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভগবন্ত মান। শুক্রবার বিকালে রাজধানীতে  আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকের পরেই শপথগ্রহণের দিনক্ষণ ঘোষণা করেন তিনি। শপথের আগে বিপুল জয়ের জন্য পঞ্জাবের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাতে অমৃতসরে আগামী রবিবার ১৩ মার্চ এক রোড শোয়ের আয়োজন করা হচ্ছে। ওই রোড শোয়ে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও পঞ্জাবের ভাবী মুখ্যমন্ত্রী ও সদ্য নির্বাচিত দলীয় বিধায়করাও অংশ নেবেন।

সদ্য সমাপ্ত পঞ্জাব বিধানসভার ভোটে আম আদমি পার্টির (আপ) ঝাড়ু ঝড়ে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কংগ্রেস, বিজেপি, শিরোমণি অকালি দল সহ ভোটে লড়তে নামা সব রাজনৈতিক দল। বিধানসভার ১১৭ আসনের মধ্যে আপ একাই জিতেছে ৯২ আসনে। আর বাকি সব দল মিলে জিতেছে ২৫ আসনে। ভোটের আগেই পঞ্চ নদের তীরে অবস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে প্রাক্তন কমেডিয়ান ভগবন্ত সিং মানের নাম ঘোষণা করেছিল দল।

পঞ্জাবে বিপুল জয় পাওয়ার পরেই এদিন দিল্লিতে উড়ে আসেন ভাবী মুখ্যমন্ত্রী মান। আপ সুপ্রিমোর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব তাঁর কাঁধে সঁপে দেওয়ার জন্য কেজরিওয়ালের পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। তার পরে সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে জরুরি বৈঠক করেন দুজনে। কাদের-কাদের ঠাঁই দেওয়া হবে, তা নিয়ে বিস্তারিত কথা হয়। যদিও কারা মন্ত্রিসভায় ঠাঁই পাচ্ছেন, তার কোনও আভাস দেওয়া হয়নি। বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মান জানান, ‘আগামী ১৬ মার্চ বিপ্লবী ভগ‍ৎ সিংয়ের গ্রামেই শপথগ্রহণ সমারোহ অনুষ্ঠিত হবে। তার আগে ১৩ মার্চ অমৃতসরে বিশেষ রোড শো করা হবে।’

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩