‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর নিয়ে ঘরে-বাইরে চাপের মুখে জ্ঞানেশ কুমার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রকাশিত খবরকে কেন্দ্র করে ঘোর বিপাকে পড়েছেন জ্ঞানেশ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআরের কাজ করতে গিয়ে বারবার অন্য দুই কমিশনারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছেন জ্ঞানেশ কুমার। এমনই খবর এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে গিয়ে খোদ নির্বাচন কমিশনের অন্দরেই তৈরি হয়েছে মতবিরোধ। সেই খবর সামনে আসতেই আগুনের মতো দ্রুত সেটি ছড়িয়ে পড়ে। বিরোধী রাজনৈতিক দলগুলি জ্ঞানেশের গ্রেফতারি চাইছেন। এর মাঝেই মুখ্য নির্বাচন কমিশনারকে ‘দেশের শত্রু’ বলে সোশ্যাল মিডিয়ায় দেগে দিলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক।

শুধুই জ্ঞানেশকে তীব্র কটাক্ষ করেই ক্ষান্ত হননি অভিজিৎ দীপক। তাঁর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার কথা ঘোষণা করেছেন সিজেপি প্রধান। যার ফলে চাপ আরও বাড়ল মুখ্য নির্বাচন কমিশনারের। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত ১০ মাসে অন্তত ১৪ বার নির্বাচন কমিশনের বিভিন্ন পদক্ষেপের বিরুদ্ধে লিখিতভাবে আপত্তি জানিয়েছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী।

আরও পডুন: কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

তাঁদের অভিযোগ, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁদের অন্ধকারে রেখে নেওয়া হয়েছে। নতুন ভোটার অন্তর্ভুক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, বাদ পড়া নাম পুনরুদ্ধার এবং ভোটার তথ্যভান্ডারের নিয়ন্ত্রণ-সহ একাধিক বিষয়ে আপত্তি জানিয়েছেন তাঁরা। কয়েকটি পদক্ষেপকে বেআইনি বলেও উল্লেখ করেছেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু। এই খবরের ভিত্তিতে সরাসরি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে এদিন সোশ্যাল মিডিয়ায় অভিজিৎ দীপক লেখেন, ‘জ্ঞানেশ কুমার ভারতের শত্রু। দেশের শত্রু। জানা গিয়েছে, ভোটার তালিকা থেকে ১২ কোটিরও বেশি নাম বাদ দেওয়া হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মোট ৯৭ কোটি নথিভুক্ত ভোটারের তুলনায় এই সংখ্যাটি ১২.৪ শতাংশ বেশি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধীদের মধ্যে ভোটের ব্যবধান মাত্র ২ শতাংশ। জ্ঞানেশ কুমার নির্বাচন পরিচালনা করছেন না। তিনি এর চিত্রনাট্য লিখছেন।’

জ্ঞানেশের বিরুদ্ধে তোপ দেগে ককরোচ জনতা পার্টির অন্যতম সদস্য আশুতোষ রাঙ্কা এক্সে লিখেছেন, ‘যখন এই দেশের ইতিহাস লেখা হবে, তখন গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িতদের তালিকায় জ্ঞানেশ কুমারের নাম উপরের সারিতেই থাকবে।’ যদিও ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়তেই সাফায় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাঁদের দাবি, আইন মেনেই সবটা করা হয়েছে, সর্বসম্মতিক্রমে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা