চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ত্রিপুরায় হামলা নিয়ে বিপ্লবকে হুঁশিয়ারি অভিষেকের, ডিজির কাছে ডেপুটেশন দেবে নেতৃত্বরা

নিজস্ব প্রতিনিধি: ২০২৩ বিধানসভা নির্বাচন ও নভেম্বরের পুরভোট। এই দুটি ঘটনাকেই সামনে রেখে ত্রিপুরায় জনসংযোগ যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ব্যর্থতা তুলে ধরতে উত্তর-পূর্বের এই রাজ্যে তৃণমূল কংগ্রেস শুরু করেছে ‘ত্রিপুরার জন্য তৃণমূল’ যাত্রা। যার আজ প্রথম দিনেই ‘ভয়’ পেয়েই হামলা চালায় বিজেপি আশ্রিত দুস্কৃতিরা। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের গাড়িতে হামলা চালায় বিজেপি আশ্রিত গুণ্ডারা। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি টুইট করে জানিয়েছেন, ‘বিজেপি নেতা বিপ্লব দেবের সরকার দুয়ারে গুন্ডারাজ চালাচ্ছে। বিরোধীদের উপর হামলা চালানোর ক্ষেত্রে নতুন রেকর্ড তৈরি করেছেন বিপ্লব দেব। রাজ্যসভার একজন মহিলা সাংসদের উপর ত্রিপুরার বিজেপি গুন্ডারা প্রকাশ্যে শারীরিক নিগ্রহ চালাল, যা অত্যন্ত লজ্জাজনক। সুস্মিতা দেবের উপর আক্রমণের ঘটনাকে লজ্জাজনক বললেও বোধহয় কম বলা হয়। সময় এসে গিয়েছে। ত্রিপুরার মানুষই জবাব দেবে।’ শুক্রবার হামলার ঘটনায় আগামিকাল অর্থাৎ শনিবার দুপুর ১২ টায় ত্রিপুরার ডিজির কাছে ডেপুটেশন দেবেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাংসদ ডাঃ শান্তনু সেন, মন্ত্রী মলয় ঘটক, সুবল ভৌমিক, আশিসলাল সিং সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব উপস্থিত থাকবেন, বলে জানা গিয়েছে।

শনিবারই বিকেল ৪ টেয় আগরতলায় হবে প্রতিবাদ মিছিল। বিকেল ৫.৩০ থেকে আগরতলা জিবির মোড়ে হবে বিশাল প্রতিবাদ সভা। শুক্রবার রাতে ত্রিপুরায় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন ত্রিপুরায় আমতলি বাজারে তৃণমূলের গাড়ি ভাংচুর করে বিজেপি আশ্রিত গুণ্ডারা। গাড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

Published by:

Share Link:

More Releted News:

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মতো ঘটনা, গ্রেফতার NGO-র চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ