বন্ধ চা-বাগানে উৎসবের আলো! দীপাবলির আগে শ্রমিকদের জোড়া উপহার মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের মরশুমে মুখে হাসি ফোটাতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দীর্ঘদিন ধরে বন্ধ চা-বাগানের কারণে কর্মহীন হয়ে পড়েছেন উত্তরবঙ্গের বহু শ্রমিক। কাজ নেই, নিয়মিত বেতন নেই, উৎসবের বোনাস পাওয়ারও সুযোগ নেই। এমন পরিস্থিতিতে তাঁদের পরিবারের পাশে দাঁড়াতে বিশেষ আর্থিক সাহায্য ও অতিরিক্ত চাল দেওয়ার কথা ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় উপকৃত হবেন উত্তরবঙ্গের ২১টি বন্ধ চা-বাগানের হাজার হাজার শ্রমিক।

জানা গিয়েছে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে বন্ধ থাকা ২১টি চা-বাগানের মোট ১৯ হাজার ৫২৪ জন কর্মহীন শ্রমিক এই সুবিধা পাবেন। ৬০ বছরের কম বয়সি যোগ্য শ্রমিকদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন ৫ হাজার টাকা পাঠানো হবে। পাশাপাশি, পরিবার পিছু অতিরিক্ত ৫০ কেজি চাল দেওয়া হবে। বর্তমানে তাঁরা মাসে ৩৫ কেজি চাল পান। অর্থাৎ, নিয়মিত বরাদ্দের বাইরেও এই অতিরিক্ত চাল পাবেন তাঁরা। তবে শুধু এককালীন সাহায্য নয়, রেশনে চালের পরিমাণ বাড়ানোর বিষয়েও ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। বর্তমানে চা-বাগানের শ্রমিকেরা ৩৫ কেজি চাল পান। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে রেশনের মাধ্যমে ৫০ কেজি চাল দেওয়ার পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা চূড়ান্ত হলে নিয়মিত রেশন ব্যবস্থাতেই বাড়তি চাল পাবেন উপভোক্তারা।

আরও পড়ুনঃ রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

মঙ্গলবার শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গের বন্ধ চা-বাগানগুলি খোলার বিষয়েও সরব হন মুখ্যমন্ত্রী। শ্রমমন্ত্রী অর্জুন সিংকে দায়িত্ব দিয়ে দ্রুত বন্ধ বাগানগুলি চালু করার নির্দেশ দেন তিনি। শ্রমিকদের উদ্দেশে জব কার্ড প্রস্তুত রাখার বার্তাও দিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনার আওতায় সকলকে আনার আশ্বাস দিয়েছেন। বন্ধ চা-বাগানগুলির ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তায় রয়েছেন শ্রমিকেরা। কর্মসংস্থান, মজুরি এবং পরিবারের নিত্যদিনের খরচ সামলানোই তাঁদের কাছে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে দীপাবলির আগে মুখ্যমন্ত্রীর আর্থিক সাহায্য ও অতিরিক্ত রেশনের ঘোষণা তাঁদের কিছুটা স্বস্তি দেবে বলেই মনে করা হচ্ছে।  তবে বন্ধ বাগানগুলি কবে পুরোপুরি খুলবে, এখন সেই দিকেই তাকিয়ে চা-শ্রমিক পরিবারগুলি।  

রোহতাং-এ চা-ম্যাগি বিক্রি করে দৈনিক আয় প্রায় ১৫ হাজার, নেট দুনিয়ায় ঝড় তুললেন যুবক

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ইউরোপের একাধিক দেশের সুপারমার্কেটে সাইবার হানা! নষ্ট হচ্ছে টন টন খাবার

কালীপুজোর আগে চম্পাহাটির বাজিবাজারে পুলিশের হানা, বন্ধ ৫ দোকান

হারিয়ে যাওয়া সাবেকি বাংলার স্বাদ ফিরে পেতে রইল কই-হেলেঞ্চা রেসিপি

রাজ্যে কবে থেকে পড়বে শীত, দিনক্ষণ জানাল হাওয়া অফিস

দিয়া মির্জার দীপাবলির ভিডিও কাণ্ডে BMC-কে ধমক বম্বে হাইকোর্টের

ভারত-নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগে ছিটকে গেলেন কিউয়ি তারকা ব্যাটার

ওমানের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজে হামলা, নিহত এক নাবিক

মাউন্ট এভারেস্টের কাছে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, মৃত এক ভারতীয়

ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রুশ বিমান হামলায় নিহত ২৬

চোট সারিয়ে কবে মাঠে ফিরবেন হার্দিক? বড় আপডেট দিলেন অধিনায়ক শুভমন গিল

বিষ্ণোই গোষ্ঠীর নাম ভাঙিয়ে পাঁচ কোটি টাকা তোলা আদায়, পুলিশের দ্বারস্থ তুষার কাপুর

‘বিমান ভয়ঙ্করভাবে কাঁপছে’, ফ্লোরিডায় দুর্ঘটনার আগে প্রেমিককে মেসেজ ২০ বছরের কো-পাইলটের