পরিবর্তনের দিন গুনছে মেঘালয়, শিলংয়ে দাঁড়িয়ে জানালেন অভিষেক

'পরিবর্তনের জন্য অপেক্ষা করছে মেঘালয়', মঙ্গলবার মেঘালয়ের শিলংয়ে দাঁড়িয়ে এই মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Share:

নিজস্ব প্রতিনিধি:পরিবর্তনের জন্য অপেক্ষা করছে মেঘালয়‘, মঙ্গলবার মেঘালয়ের শিলংয়ে দাঁড়িয়ে এই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

আগামী ২০২৩ সালে মেঘালয়ে বিধানসভা নির্বাচন (Meghalaya Assembly Election) রয়েছে। সেই নির্বাচনকে মাথায় রেখে মঙ্গলবার সে রাজ্যে কর্মীসভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন শিলংয়ে কর্মীসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রাখতে গিয়ে বলেন, ‘মেঘালয়ের মানুষ মেঘালয়কে শাসন করবে।’ তিনি আরও বলেন, ‘গুয়াহাটি থেকে কেউ মেঘালয়কে শাসন করবে না।’ এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কেন্দ্রের বিজেপি সরকারএ আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেস দেশের একমাত্র দল, যাদের এজেন্সি দিয়ে ভয় দেখায় বিজেপি।’ নরেন্দ্র মোদি ও অমিত শাহয়ের দল যেভাবে বাংলার শাসকদলের নেতাদের বিরুদ্ধে এজেন্সি লাগিয়ে দিচ্ছে, এদিন সেই বিষয়টি মাথায় রেখে এ কথা বলেন তৃণমূল সুপ্রিমো। তিনি আরও বলেন, ‘স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে মেঘালয়ের পাশে থাকবে তৃণমূল।’ তৃণমূল কংগ্রেস মানুষের লড়াইয়ে পাশে থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত সোমবার মেঘালয়ে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে কর্মী সভা করার আগে অসম-মেঘালয় সীমান্ত সংঘর্ষে যারা নিহত হয়েছিলেন তাঁদের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলংয়ে কর্মিসভা শুরুর আগে স্বজনহারা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ৫ লাখ টাকার চেক তুলে দেন তিনি। নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান।

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

অবৈধ নির্মাণ! ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয় ভাঙতে হাজির পুরসভার কর্মীরা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কা প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

সবজির তরকারি করা নিয়ে বচসা, স্ত্রীকে খুন করে দেহ পুড়িয়ে মাটিতে পুঁতে দিল স্বামী

২৭ বছর পরে ৯/১১ হামলার বিচার প্রক্রিয়া শুরু মার্কিন আদালতে

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু