সিবিএসই’র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়ে চমকে দিয়েছে অ্যাসিড হামলার শিকার কাইফি

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ছোটবেলায় অ্যাসিড আক্রমণের শিকার হয়েছিল কাইফি। অ্যাসিডে নষ্ট হয়ে গিয়েছিল চোখ। মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। অ্যাসিড তার বহিরঙ্গকে নষ্ট করতে পেরেছিল, পারেনি আত্মাকে বিনষ্ট করতে।

সদ্য সিবিএসই বোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। তাতে কাইফি ৯৫.৬% নম্বর পেয়ে ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ডে দ্বাদশ শ্রেণিতে শীর্ষস্থান অর্জন করেছে। দশম শ্রেণিতেও কাইফি ৯৫.২% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছিল। আইএএস হওয়ার স্বপ্ন দেখে কাইফি।

১৭ বছর বয়সী কাইফের গল্প বহু মানুষের জীবনে অনুপ্রেরণা হতে পারে। তখন তার বয়স মাত্র তিন। প্রতিবেশীদের সঙ্গে কাইফির পরিবারের অশান্তি শুরু হয়। আচমকা রাগের বশে এক প্রতিবেশি ছোট্ট কাইফির উপর অ্যাসিড ছুঁড়ে মারে। অ্যাসিডের বেশিরভাগটাই পড়েছিল তার চোখে-মুখে। ফলে চিরতরে দৃষ্টিশক্তি হারায় সে।

কাইফি বহু বছর ধরে দিল্লির এইমস-এ চিকিৎসাধীন ছিল। ২০১৬ সালে সে স্কুলে ভর্তি হয়। ২০১৮ সালে তার বাবা-মা উন্নত শিক্ষার জন্য মেয়েকে নিয়ে চণ্ডীগড়ে চলে আসেন। কাইফির বাবা পবন হরিয়ানা সচিবালয়ের একজন পিওন। মা সুমন একজন গৃহবধূ।

কাইফির যখন দশ বছর বয়স তখন তাকে সরাসরি দ্বিতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করা হয়। মেধাবী কাইফি জানিয়েছে, প্রথমদিকে ষষ্ঠ শ্রেণির পড়াশোনা কঠিন ছিল। ধীরে ধীরে সবটাই সহজ হয়ে যায়। প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ২-৩ ঘন্টা পড়াশোনা করে সে । সেই সঙ্গে দেখে আইএএস আধিকারিক হওয়ার স্বপ্ন।

২০১৮ সালে কাইফির বাবা-মা অন্যায়ের বিচার চেয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে একটি আবেদন দায়ের করেন। এই মামলাটি ২০২০ সাল থেকে বিচারাধীন। কাইফির কথায়, “আমাদের লড়াই এখনও চলছে। আমি পড়াশোনা ভালভাবে করছি যাতে একদিন আমি আমার মামলায় সওয়াল করতে পারি এবং ন্যায়বিচার পেতে পারি।” কাইফির এই সাফল্য সেই সমস্ত পড়ুয়াদের জন্য অবশ্যই অনুপ্রেরণা, যারা সবসময় মনে রাখেন-

‘হাল ছেড়ো না বন্ধু,. বরং কন্ঠ ছাড়ো জোরে,

দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।”

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন