এনডিটিভি বোর্ড থেকে পদত্যাগ আদানি গ্রুপের ‘ব্র্যান্ড কাস্টডিয়ান’ আমান কুমার সিংয়ের

আমান কুমার সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ছত্তিশগড়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এনডিটিভি বোর্ড (NDTV Board) থেকে পদত্যাগ করলেন আদানি গ্রুপের (Adani group) ব্র্যান্ড কাস্টডিয়ান এবং কর্পোরেট সংক্রান্ত বিষয়ের প্রধান আমান কুমার সিং (Aman Kumar Singh)। প্রসঙ্গত এই আমান কুমার সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে ছত্তিশগড়ে। বিভিন্ন ইস্যুতে ব্যস্ততার কারণে এনডিটিভি লিমিটেডের (NDTV Ltd) বোর্ড থেকে পদত্যাগ করেছেন তিনি৷

গত সপ্তাহে একটি স্টক এক্সচেঞ্জ ফাইলিংয়ে, টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, আমান কুমার সিং কোম্পানির নন-এক্সিকিউটিভ ডিরেক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন, ১ এপ্রিল। অন্যান্য ব্যস্ততার কারণে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি। প্রসঙ্গত আমান কুমার সিং ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের প্রাক্তন কর্তা। ছত্তিশগড়ের রমন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি সরকারের একজন শক্তিশালী আমলা ছিলেন আমান। শুধু তাই নয় তিনি মুখ্যমন্ত্রীর প্রধান সচিবের দায়িত্ব পালন করেছেন।

সরকারি চাকরি থেকে পদত্যাগ করে আমান কুমার আদানি গ্রুপের সঙ্গে যোগ দেন। ২০২২ সালের নভেম্বর মাসে আদানি গ্রুপের কর্পোরেট ব্র্যান্ড কাস্টোডিয়ান এবং কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান হিসাবে চাকরিতে যোগদান করেন। এরপর আদানি গ্রুপ এনডিটিভির নিয়ন্ত্রণ নেওয়ার পরে সংবাদ সম্প্রচারকারী বোর্ডে তাঁকে নিযুক্ত করা হয়।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ