জম্মু-কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরলেই প্রত্যাহার আফস্পা, ঘোষণা রাজনাথের

সোমবার জম্মুতে নিরাপত্তা সংক্রান্ত এক আলোচনাসভায় ওই কথা জানান প্রতিরক্ষা মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যতই গলার শিরা ফুলিয়ে দাবি করুন না কেন উপত্যকায় শান্তি ফিরেছে, তার সঙ্গে বাস্তবের যে ফারাক রয়েছে তা বুঝিয়ে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সোমবার জম্মুতে এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, ‘স্থায়ীভাবে শান্তি ফেরার পরেই জম্মু-কাশ্মীর থেকে বিশেষ সেনা আইন আফস্পা প্রত্যাহার করে নেওয়া হবে।’

এদিন জম্মুর যোরাবর সিং অডিটোরিয়ামে নিরাপত্তা সংক্রান্ত এক আলোচনাসভায় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ‘দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনও মতেই সমঝোতা করা হবে না। আজ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তর অংশ থেকে বিশেষ সেনা আইন আফস্পা প্রত্যাহার করা হয়েছে। আমি জম্মু ও কাশ্মীরে স্থায়ী শান্তি ফিরে আসার প্রতীক্ষায় রয়েছি। স্থায়ীভাবে শান্তি ফিরলেই জম্মু ও কাশ্মীর থেকেও আফস্পা প্রত্যাহার করা হবে।’ তবে উপত্যকা থেকে আফস্পা প্রত্যাহারের জন্য কোনও সময়সীমা বেঁধে দিতে রাজি হননি দেশের প্রতিরক্ষা মন্ত্রী।

দীর্ঘদিন ধরেই জম্মু ও কাশ্মীর থেকে বিশেষ সেনা অধিকার আইন (আফস্পা) প্রত্যাহারের দাবি জানাচ্ছে স্থানীয় রাজনৈতিক দলগুলি। ২০১১ সালে ইউপিএ জমানায় জম্মু-কাশ্মীরের ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিলেন। তাঁর দাবিকে সমর্থন জানিয়েছিলেন ত‍ৎকালীন কেন্দ্রীয স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমও। যদিও সেনা আধিকারিকদের চাপে উপত্যকা থেকে আফস্পা প্রত্যাহারে রাজি হননি ত‍ৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে