প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! বিয়ের আগে বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করার স্বপ্ন নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু সেই যাত্রা শেষ হল ভয়াবহ দুর্ঘটনায়। বর্ধমান-সিউড়ি ১১৪ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ির দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনজন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বর্ধমানের ঝর্ণা মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, একটি চারচাকা গাড়িতে চেপে প্রি-ওয়েডিং শুটের উদ্দেশে যাচ্ছিলেন কয়েকজন। পথে আচমকাই গাড়ির সামনে চলে আসে একটি ছাগল। সেটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। নিয়ন্ত্রণ হারানো গাড়িটি প্রথমে বিপরীত দিক থেকে আসা একটি বাইকে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে উল্টে যায় চারচাকা গাড়িটি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, চার চাকা গাড়িটিতে ৭ জন ছিলেন। বর পক্ষ ও কনে পক্ষ, দুই পরিবারের সদস্যই ছিলেন। বর ও কনে জখম হয়েছেন বলে সূত্রের খবর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন। শেখ নওয়াজ ও সুদেব নামে দুই ক্যামেরাম্যান ছিলেন গাড়িতে। তাঁরা মারা গিয়েছেন। অন্যদিকে মোটরবাইকের আরোহী মারা গিয়েছেন।

আরও পড়ুন: নাবালিকাকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড, পরে ব্ল্যাকমেলের অভিযোগ তরুণের বিরুদ্ধে

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাতার থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রি-ওয়েডিং শুটের আনন্দযাত্রা কীভাবে এমন মর্মান্তিক পরিণতি পেল, তা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

৫ হাজার টাকার লোভে ফাঁস প্রতারণার ছক! জাল লটারি নিয়ে হাতেনাতে পাকড়াও যুবক

উল্টে গেল পাশা, আরএসএসের আঁতুড়ঘরে বিজেপিকে হারিয়ে জয়ী কংগ্রেস

রাতের অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, ব্যাগভর্তি সোনা-নগদ নিয়ে চম্পট ৪ দুষ্কৃতীর

শ্যালিকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বাধা দিতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী….

‘আমিই ব্রাজিলের আসল নেতা’,আমেরিকায় পালানোর পর বললেন ফ্লাভিও বলসোনারো

মুখ ঢেকে কথা বলার মাশুল! তিনটি ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের