বম্বে হাইকোর্টে স্বস্তি অভিনেতা ইমরান খানের, আপাতত ছাড়তে হচ্ছে না দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: বম্বে হাইকোর্টে বিরাট স্বস্তি পেলেন অভিনেতা ইমরান খান। এসআইআর বা ভোটার তালিকায় নিবিড় সংশোধনের বিরুদ্ধে মুম্বইয়ে আন্দোলনে নেমে বিপাকে পড়েছিলেন তিনি। যেহেতু ইমরান মার্কিন নাগরিক, তাই তাঁকে দেশ ছাড়তে বলা হয়। একজন বিদেশি হয়ে কীভাবে ভারতে আন্দোলন করলেন তিনি? সেই প্রশ্ন তুলে ইমরানকে দেশ ছাড়তে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা। সেই মামলাতে আপাতত স্বস্তি পেলেন ইমরান। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত ভারতেই থাকতে পারবেন অভিনেতা। সেটা স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট।

আমেরিকান নাগরিক তথা ওসিআই (OCI) কার্ডধারী ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছিল কেন্দ্র। তবে বম্বে হাইকোর্টের নির্দেশে আপাতত সেই নোটিসের কার্যকারিতার উপর স্থগিতদেশ জারি হল। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ইমরানের বিরুদ্ধে কেন্দ্র বা মুম্বই পুলিশ কোনও কড়া বা বলপ্রয়োগকারী পদক্ষেপ করতে পারবেন না। এদিন শুনানিতে মৌখিকভাবে এমনটাই জানিয়েছেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী ও বিচারপতি অদ্বৈত শেঠনার বেঞ্চ। এদিন শুনানির সময়ে ইমরান খানের আইনজীবী ভেঙ্কটেশ ধোন্ড ২৮ অক্টোবরের সময়সীমার কথা উল্লেখ করেন। কারণ তার মধ্যেই দেশ ছাড়তে হত ইমরানকে। এরপর অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিংহ নিশ্চয়তা দেন যে, কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না অভিনেতার বিরুদ্ধে।

আরও পডুন: শেষ রক্ষা হল না, অটোয় চেপে চম্পটের সময়ে পুলিশের হাতে পাকড়াও জেল পালানো বন্দি

এদিন শুনানি চলাকালীন কেন্দ্রের তরফে বম্বে হাইকোর্টে ইমরান মামলায় অতিরিক্ত সময় চাওয়া হয়। তারপরেই কেন্দ্রকে অতিরিক্ত সময় দিয়ে শুনানির পরবর্তী দিন আগামী সোমবার ধার্য করা হয়েছে। গত ১০ অক্টোবর মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দানের কাছে এসআইআর বিরোধী আন্দোলনে বান্ধবীর সঙ্গে যোগ দিয়েছিলেন ইমরান। সেখান থেকেই মুম্বই পুলিশ তাঁকে আটক করেছিল। পরে সেদিন রাতেই বান্ধবী সহ ইমরানকে ছেড়ে দেওয়া হয়েছিল। ঘটনার চারদিন পর, গত ১৪ অক্টোবর বিদেশি আঞ্চলিক নিবন্ধন কার্যালয় (FRRO) অভিনেতাকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার জন্য ‘লিভ ইন্ডিয়া নোটিস’ পাঠায়। যেহেতু বিদেশি নাগরিক হিসেবে এই কাজ করেছেন ইমরান, তাই সেই পদক্ষেপ কেন্দ্রের তরফে নেওয়া হয়েছিল। নোটিসে ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্ট, ২০২৫-এর ধারা ৭(২)(সি) এবং ধারা ২৯-এর উল্লেখ করা হয়েছিল। সেই নোটিসকে চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমরান।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের