চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সবরমতী এক্সপ্রেসে বিছানার চাদর বিতর্ক, রেল কর্মীর ছুরির আঘাতে মৃত্যু ভারতীয় সেনার

নিজস্ব প্রতিনিধি: চাঞ্চল্যকর ঘটনা সাবরমতী এক্সপ্রেসে। বিছানার চাদর নিয়ে বিবাদের পর এক ট্রেন কর্মীর ছুরির আঘাতে ভারতীয় সেনার এক জওয়ান নিহত হয়েছেন।   এই ঘটনাকে কেন্দ্র করে ট্রেন জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

ঘটনাটি ঘটেছে রবিবার রাতে (২ নভেম্বর) একটি এসি কোচের ভেতরে। সেনা জওয়ানের সঙ্গে ঘটা ঘটনায় সহযাত্রীরা হতবাক  হয়ে যান। অভিযুক্ত রেলকর্মী জুবায়ের মেমনকে বিকানের রেলওয়ে পুলিশ গ্রেফতার করেছে। নিহত ব্যক্তিকে জিগনেশ চৌধুরী নামে চিহ্নিত করা হয়েছে। তিনি জম্মু ও কাশ্মীরের উধমপুরে কর্মরত ছিলেন এবং গুজরাটের সবরমতিতে বাড়ি ফিরছিলেন। তিনি ফিরোজপুর ক্যান্টনমেন্ট থেকে ট্রেনে উঠেছিলেন।   

প্রাথমিক তদন্তে জানা গিয়েছেজিগনেশ চৌধুরী রেলকর্মীর কাছে বিছানার চাদর চেয়েছিলেন তখনই দুই ব্যক্তির মধ্যে মতবিরোধ শুরু হয়। জানা  গিয়েছে এই মতবিনিময় উত্তপ্ত তর্ক-বিতর্কে রূপ নেয় এবং শীঘ্রই হাতাহাতিতে রুপান্তরিত হয়। তদন্তকারীরা জানিয়েছেন, জুবায়ের সেনা জওয়ানের পিছু পিছু তার কোচের কাছে যান এবং তার পায়ের  নীচে থাকা ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর ভাবে আঘাতের পর রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা   পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়। পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং হামলার ঘটনাগুলির ধারাবাহিকতা প্রমাণের জন্য প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হচ্ছে।

বিকানের রেলওয়ে পুলিশের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। কর্তৃপক্ষ ফুটেজ পর্যালোচনা করছে এবং ট্রেন কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। চলতি বছরের শুরুর দিকে আরেকটি পৃথক ঘটনায়, উত্তর প্রদেশের সাহারানপুর জেলায় ২৭ বছর বয়সী এক সেনা বিক্রান্ত গুর্জরকে গুলি করে  খুন করা হয়। জম্মু ও কাশ্মীরে কর্মরত গুর্জর একটি খুনের মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য ছুটিতে বাড়ি  ফিরছিলেন। সেই সময় তার উপর হামলা চালানো হয়। 

Published by:

Share Link:

More Releted News:

‘HR-কে জড়িয়ে ধরে চুমু’! প্রকাশ্যে নাসিকের মত আরও এক ঘটনা, গ্রেফতার এনজিও চেয়ারম্যান

বদ্রীনাথের দৈব মানবকে ৪০ কেজি চাল ও মাংস নিবেদন, জানেন কি এই প্রাচীন প্রথা?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ