দিল্লির পর মুম্বই হাইকোর্টে বোমা হামলার হুমকি, আদালত চত্বর খালি করার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দিল্লি হাই কোর্টের পর শুক্রবার বোমা হামলার হুমকি মুম্বই হাইকোর্টেও। বোমা মেরে  হাইকোর্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া একটি ইমেল পাওয়ার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে মুম্বই জুড়ে।  দিল্লিতেও একই ধরণের হুমকি পাওয়ার কয়েক ঘণ্টা পরেই পুরো হাইকোর্ট ভবন খালি করে দেওয়া হয়। হুমকি পাওয়ার পরেই পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করেছে।
ইমেলে হামলার হুমকি পাওয়ার পরেই আদালতের ভেতরে সকল বিচারিক কার্যক্রম এবং প্রশাসনিক কাজ স্থগিত করা হয়েছে।বার অ্যাসোসিয়েশন সকল সদস্যদের  চত্বর ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। খালি করে দেওয়া হয়েছে গোটা মুম্বই হাইকোর্ট চত্বর। বোমা সনাক্তকরণ ও নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিডিএস) এবং ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ নিশ্চিত করেছে যে হুমকি ইমেলটির উৎস খুঁজে বের করার জন্য সাইবার তদন্ত চলছে। আদালত চত্বরের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ  তল্লাশি চালাচ্ছে। একজন সিনিয়র আইনজীবী জানিয়েছেন,  "আজ বোমা হামলার হুমকি পেয়েছে। তাই, আদালত খালি করা হয়েছে,পুলিশ এটি তদন্ত করছে।"  
মুম্বই পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে হুমকি মেইলের ভিত্তিতে পাঠানঅ হয়েছে। তিনি বলেছেন, "এটি এখনও স্পষ্ট নয় যে বোম্বে হাইকোর্ট আলাদাভাবে হুমকি পেয়েছে কিনা নাকি দিল্লি হাইকোর্ট কর্তৃক প্রাপ্ত ইমেলে তাদের নাম উল্লেখ করা হয়েছে।" কর্তৃপক্ষ ইমেলগুলির উৎস অনুসন্ধান করছে এবং এখন পর্যন্ত এটা জানা যায়নি যে দুটি হুমকির মধ্যে কোন সম্পর্ক রয়েছে কিনা।  এই ঘটনার আগে  দিল্লি হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আদালত কমপ্লেক্সের ভেতরে একাধিক বিস্ফোরক রাখা রয়েছে বলে হুমকি দেওয়া হয় ইমেলে। হুমকি দেওয়া ইমেলে বলা হয়, বিচারকদের ঘরে তিনটি বোমা রাখা হয়েছে যা দুপুর দুটোর মধ্যে বিস্ফারিত হবে। তার পরেই দিল্লির আদালত চত্বর খালি করে দেওয়া হয় এবং শুরু করা হয় চিরুনি তল্লাশি।  
 

				

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

এক যুবকের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন তিন বোন, বিতর্ক উঠতেই বললেন ‘আমরা সুখী’

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের