মালিশের পর জেলের ভিতরে রাজকীয় ভোজ, বিড়ম্বনা বাড়ল সত্যেন্দ্র জৈনের

বিড়ম্বনা আরও বাড়ল আম আদমি পার্টির (আপ)। এবার জেলের ভিতরে মন্ত্রী সত্যেন্দ্র জৈনের রাজকীয় ভোজের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : বিড়ম্বনা আরও বাড়ল আম আদমি পার্টির (আপ)। মাত্র দু’দিন আগেই জেলের ভিতরে আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে মালিশ করা ব্যক্তির পরিচয় প্রকাশ পেয়েছে। সে একজন ধর্ষণের আসামী। তা-ও আবার নিজের নাবালিকা মেয়েকে সে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। এবার জেলের ভিতরে মন্ত্রীর রাজকীয় ভোজের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিজেপি এই ভিডিও প্রকাশ করে অরবিন্দ কেজরিওয়ালের দলকে তুলোধোনা করেছে।

 বুধবার বিজেপির সর্বভারতীয় মুখপাত্র শেজাদ পুনাওয়ালা একটি ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে) জেলের ভিতরে পঞ্চব্যাঞ্জনে আহার সারছেন জৈন। সামনে খাবার থালা। তার চারপাশে একাধিক বাটি। রয়েছে স্যালাডও। ভিডিও থেকে পরিষ্কার এই খাবার বাইরে থেকে আনা হয়েছে। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, একজন লোক মন্ত্রীর সেলে দাঁড়িয়ে রয়েছেন। জৈনের খাওয়া শেষ হলে তিনি খাবারের উচ্ছিষ্টগুলি নিয়ে ডাস্টবিনে ফেলে দিলেন। দিল্লির আপ মন্ত্রীকে ঠেস দিয়ে বিজেপি মুখপাত্র শাজিদ পুনাওয়ালা টুইটে লেখেন, ‘মনে হচ্ছে সত্যেন্দ্র জৈন জেলে নেই। হয় তিনি বাইরে ছুটি কাটাচ্ছেন নতুবা কোনও রিসর্টে উঠেছেন’। এর আগে ‘ফিজিওথেরাপিস্ট’-এর ধর্ষকের পরিচয় প্রকাশের পর বিড়ম্বনা বাড়ে সত্যেন্দ্র জৈন সহ আপের। এবার জেলের ভিতরে তাঁর বাদশাহি খানায় দিল্লি পুরভোটের আগে আরও বিপাকে পড়ল আপ।

উল্লেখযোগ্য বিষয় হল, এর আগে দিল্লি কোর্টে সত্যেন্দ্র জৈন তাঁকে যেন জেলের ভিতরে ফ্রুট স্যালাড দেওয়া হয় সেই আবেদন করেছিলেন। আর্জিতে তিনি জানিয়েছিলেন, বাড়িতে পুজো না করে আমি কিছু মুখে দিই না। তাঁর অভিযোগ, জেলে তাঁকে ‘জৈন খাবার’ দেওয়া হচ্ছে না। এরপরই এই রাজকীয় খানার বিষয়টি সামনে এল। যদিও তিহার জেল সূত্রের খবর, এই ছবিটি পুরনো। জেলের ভিতরে মন্ত্রীকে বিশেষ খাতির করায় কয়েকজন কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা