৪০ ফুট উঁচু জেলের পাঁচিল টপকেও রেহাই পেল না ধর্ষণের আসামি

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কপাল খারাপ হলে যা হয়। জীবনের ঝুঁকি নিয়ে ৪০ ফুট উঁচু জেলের পাঁচিল টপকে পালিয়ে বাঁচতে পারল না এক ধর্ষভণের আসামি। ২৪ ঘন্টার মধ্যে বাবাজীবনকে পাকড়াও করেছে পুলিশ। ফের জেলের ঘানি টানা শুরু হয়েছে। আর ধর্ষণের আসামীর সেই জীবনের ঝুঁকি নিয়ে জেলের পাঁচিল থেকে লাফিয়ে পড়ার লোমহর্ষক ভিডিও সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

গত সপ্তাহে দেবানগিরি মহিলা পুলিশ থানায় বসন্ত নামে ২৩ বছরের এক যুবকের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের হয়। অভিযোগ পেয়ে দেবানগিরির শহরতলী থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। আদালতে হাজির করা হলে বিচারক ধৃত বসন্তকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

সেই নির্দেশে দেবানগিরি উপ জেলে রাখা হয় বসন্তকে। গত শনিবার বেলা তিনটের সময়ে নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে জেলের পাঁচিলে উঠে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্য বন্দি হয়। তাতে দেখা যায়, ৪০ ফুট উঁচু পাঁচিল থেকে ঝাঁপিয়ে নিচে পড়ার সময়ে চোট পেয়েছেন বসন্ত। খোঁড়াতে-খোঁরাতে জেল সংলগ্ন এলাকা থেকে পালিয়ে মূল রাস্তায় উঠছেন। সিসিটিভি ক্যামেরায় ওই দৃশ্য দেখার পরেই বাসবনগর থানায় জেল কর্তৃপক্ষের তরফে বসন্তের জেল থেকে পালানোর অভিযোগ দায়ের করা হয়। এর পরেই পলাতক আসামিকে ধরতে পুলিশ ও জেল কর্তৃপক্ষ যৌথভাবে বিশেষ অভিযান শুরু করে। ২৪ ঘন্টার মধ্যেই পাকড়াও করা হয় জেল পালানো আসামিকে।  

 

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের