মমতার ধাঁচেই ভগবন্ত মানের বিদেশ সফর আটকাল কেন্দ্র, তৃতীয়বার কোপ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরোধী নেতা–নেত্রীরা বিদেশ সফরে যেতে চাইলেই তাতে বাধা দেয় কেন্দ্রীয় সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এমন আচরণ আগে একাধিকবার করেছে কেন্দ্রীয় সরকার। তবে শেষবার এঁটে উঠতে পারেনি। এবার বাংলার মুখ্যমন্ত্রীকে আটকানোর ধাঁচেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিদেশ সফর আটকাল কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ। কেন্দ্রীয় সরকার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিদেশ সফরে রাজনৈতিক ছাড়পত্রের আবেদন স্থগিত রাখে এবং তাঁর নির্ধারিত সফর সম্পর্কে কোনও প্রতিক্রিয়া না দেওয়ায় চেক প্রজাতন্ত্র এবং নেদারল্যান্ডসে তাঁর সফর বাতিল করা হয়েছে। এভাবেই কৌশলে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর বিদেশ সফর আটকে দিল কেন্দ্রীয় সরকার বলে মনে করা হচ্ছে।

এদিকে এই নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তাঁর বিদেশ সফরের জন্য রাজনৈতিক অনুমোদন পেতে ব্যর্থ হলেন। গত জানুয়ারি মাসেও তাঁকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সফরের জন্য রাজনৈতিক অনুমোদন দেওয়া হয়নি। কেন্দ্রের বিদেশ মন্ত্রক পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলে প্রস্তাবিত সরকারি সফরের জন্য রাজনৈতিক অনুমোদন দেয়নি। তার আগে, প্যারিস অলিম্পিকের সময় ফ্রান্সে যাওয়ার জন্য তাঁর অনুরোধও প্রত্যাখ্যান করা হয়েছিল।

অন্যদিকে বিদেশ মন্ত্রক কেন এমন আচরণ করল সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে। তবে রাজনৈতিক ছাড়পত্র বারবার প্রত্যাখ্যানের ঘটনায় কেন্দ্র–রাজ্য সম্পর্ককে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এই ঘটনাটি নিয়ে আম আদমি পার্টি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরোধী শাসিত রাজ্যগুলিকে লক্ষ্যবস্তু করার অভিযোগ তুলেছে। শুধু তাই নয়, আপ নেতারা যুক্তি দেন, এই ধরনের বিধিনিষেধ পঞ্জাবের বিনিয়োগ, শিক্ষা এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে যোগাযোগের মতো বিষয়গুলিতে আন্তর্জাতিকভাবে যুক্ত হওয়ার ক্ষমতাকে বাধাপ্রাপ্ত করে। বিশেষ করে যখন অতীতে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিদেশে সফর করেছেন।

এছাড়া আগামী মার্চ মাসে নির্ধারিত বিনিয়োগকারী সম্মেলনের আগে রাজ্যের জন্য বিনিয়োগ টানার লক্ষ্যে পঞ্জাবের মুখ্যমন্ত্রী দুটি ইউরোপীয় দেশে একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। তবে প্রোটোকল অনুযায়ী, যে কোনও সরকারি বিদেশ সফরের জন্য মুখ্যমন্ত্রীদের বিদেশ মন্ত্রকের থেকে রাজনৈতিক অনুমোদন নিতে হয়। যদিও বিদেশ মন্ত্রকের অনুমোদন দেওয়া অথবা না দেওয়ার কারণ প্রকাশ্যে জানায় না। তবে এই বিষয়টি ক্রমশ রাজনৈতিকভাবে বিতর্কিত হয়ে উঠছে।

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান