টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, ৩ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের

রবিবার (১৮ অক্টোবর) ফুটবল খেলা সেরে ফেরার পথে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে তিন দুষ্কৃতীর দল। তাঁরা মোটরবাইকে চেপে অভিনেতার গাড়ি অনুসরণ করছিল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সলমান খান, সইফ আলি খান, কপিল শর্মা, রোহিত শেট্টির পর এবার টাইগার শ্রফ। রবিবার (১৮ অক্টোবর) ফুটবল খেলা সেরে ফেরার পথে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়ে তিন দুষ্কৃতীর দল। তাঁরা মোটরবাইকে চেপে অভিনেতার গাড়ি অনুসরণ করছিল। ঘটনায় অভিনেতার গাড়ির চালকের বাঁ হাতে গুলি লাগে, এবং একজন রিক্সাওয়ালাও আহত হয়েছেন। খানিকটা চোট পেয়েছেন টাইগারও। হামলার পর দায় স্বীকার করে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। কথা না শুনলে আগামী দিনে তাঁকে মৃত্যুর জন্যে তৈরি থাকতে হবে বলেও সোশ্যাল মিডিয়ায় হুঁশিয়ারি দেয় বিষ্ণোই গ্যাংয়ের দুই সদস্য। হামলার পরে অভিনেতার সঙ্গে দেখা করতে ছুটে গিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

ইতিমধ্যেই দোষীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনও পর্যন্ত একজনকে আটক করেছে এবং তিন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতা ধারা ১০৯ (১) এবং ৩ (৫) ধারায় অস্ত্র আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনায় আর কারা যুক্ত আছেন, তা জানতে তদন্ত শুরু করেছেন। জানা গিয়েছে, হামলার পর তিন দুষ্কৃতী আন্ধেরি রেল স্টেশনে তাদের মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পুলিশ মুম্বই-রেজিস্ট্রেশনের বাইকটি জব্দ করেছে এবং তাদের খুঁজে বের করতে এর রেকর্ড ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

টাইগারের সঙ্গে উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কয়েকটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। যেখানে টাইগারের হাত ও বুকে ব্যান্ডেজ বাঁধা দেখা যাচ্ছে। অভিনেতার মাও সেখানে উপস্থিত ছিলেন। ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন একনাথ শিন্ডে। অভিনেতা ও তাঁর পরিবারের নিরাপত্তার ব্যাবস্থা করবে বলেও তিনি জানিয়েছেন। আর দোষীদের তাড়াতাড়ি খুঁজে বের করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। তাঁর কাথায়, গুলির ফলে অভিনেতার গাড়ির কাঁচ ভেঙে যায়। সেই কাঁচের টুকরো গিয়ে অভিনেতা এবং তাঁর গাড়ির চালকের হাতে বিঁধে তাঁদের আঘাত করেছে।

মহারাষ্ট্র সরকার এ ধরনের ঘটনা বরদাস্ত করবে না। দোষীদের চরম শাস্তি দেওয়া হবে। এদিকে তদন্তে জানা গিয়েছে, অভিনেতাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। অল্পের জন্যে তিনি রক্ষা পেয়েছেন। নয়তো তাঁর চরম বিপদ হতে পারত। এই ঘটনার পর অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন টুইটারে একটি বিবৃতি শেয়ার করে সরকারের কাছে ‘গুণ্ডাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা’ নেওয়ার দাবি জানিয়েছে। বিবৃতিতে তাঁরা প্রশ্ন তুলেছেন, “আজ টাইগার শ্রফ, এরপর কে? এই ঘটনায় আমরা হতবাক ও গভীরভাবে মর্মাহত। এই হামলায় টাইগার শ্রফের জীবনও সহজেই চলে যেতে পারত, কিন্তু তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন। যখন মুম্বাইয়ের প্রাণকেন্দ্রে একজন তারকাই নিরাপদ নন, তখন একজন সাধারণ মুম্বইবাসী কীভাবে নিরাপদ বোধ করতে পারেন? সরকার ও পুলিশ এই হামলাগুলি থামাতে ও বলিউডের মানুষদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই ইন্ডাস্ট্রির প্রকৃত সুরক্ষার প্রয়োজন।’

টাইগার শ্রফের উপর গুলি-হামলার ঘটনায় রাজস্থান থেকে গ্রেফতার ৪ অভিযুক্ত

নবমীর রাতে বন্ধুদের সঙ্গে হবে পার্টি! স্টার্টারে ট্রাই করুন মহারাষ্ট্রের চিকেন সুক্কা

রবিবার রাতে অভব্য আচরণের দায়ে গ্রেফতার ৬১ জন, ট্রাফিক নিয়মভঙ্গে দায়ের ৮৩৩ মামলা

গভীর রাতে ফুলিয়ায় সিপিএমের বুকস্টলে হামলা! আগুন লাগানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য

নবরাত্রিতে দেবী দর্শন করে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, স্করপিওতে ট্রাকের ধাক্কায় মৃত ৪

‘আসল অপরাধীদের দিকে নজর দিন’, টাইগার শ্রফের উপরে হামলায় ফড়নবিশ সরকারকে নিশানা অভিজিৎ দীপকে-র

নবরাত্রিতে নিরামিষ খাবার অর্ডার করে মিলল চিকেন বিরিয়ানি, খাওয়া ছেড়েছে মেয়ে অভিযোগ পরিবারের

জোর হাত করে চাইলেন মুক্তি, দেবী দুর্গার সামনে ফের কেঁদে ভাসালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

যুদ্ধের মহড়া চলাকালীন কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪ সেনা, আহত ৩৯

অষ্টমীর আনন্দ মাটি করবে বৃষ্টি? জেনে নিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া