মমতার কনভয় দেখেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি, পুষ্করে তারপর যা হল…

পুষ্করে তাঁর কনভয় লক্ষ্য করে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্ম ছাড়িয়ে ‘জয় শ্রী রাম’ হয়ে উঠেছে রাজনৈতিক স্লোগান। ‘বিজেপি দখল করছে রামের নামে’, বিরোধীদের অভিযোগ এমনটাই। বারবার দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE) উদ্দেশ্য করে ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেওয়া হচ্ছে। তাতে ক্ষুব্ধও হয়েছেন মুখ্যমন্ত্রী (CM) । এবার পুষ্করে তাঁর কনভয় লক্ষ্য করে উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান।

জানা গিয়েছে, যেই ব্যক্তি ওই স্লোগান তুলেছিলেন তাঁকে তাড়া করেছিল পুলিশ। তবে তিনি ধরা পড়েছেন কি না, তা জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, বঙ্গের মুখ্যমন্ত্রীর কনভয় লক্ষ্য করে ওই ব্যক্তি ধর্মীয় থুড়ি রাজনৈতিক রব তোলেন দু’বার। এরপরেই তাঁকে ধাওয়া করে পুলিশ।

গত বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বাংলার বিভিন্ন জায়গায় ‘পরিকল্পনামাফিক’ উঠতে শুরু করেছিল এই স্লোগান। প্রথমের দিকে মেজাজ হারালেও পরে আর তাতে বিশেষ আমল দেননি তিনি। বাংলার বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে এই রব তোলা হলে মুখ্যমন্ত্রী কখনও মেজাজ হারিয়েছেন, আবার কখনও বুঝিয়েছেন তিনি বিরক্ত। এমনকি গত ২০২১ সালের ২৩ জনুয়ারি নেতাজি জন্মদিবসে এই রব শুনে বক্তব্য না দিয়েই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পোডিয়াম ছেড়েছিলেন তিনি। প্রতিবাদ জানিয়েছিলেন সরকারি অনুষ্ঠানে রাজনৈতিক স্লোগানের। তবে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের আগে অখিলেশ যাদবের হয়ে প্রচারের সময় এই স্লোগান শুনেও মাথা ঘামাননি তিনি। শুধু একবার বলেছিলেন, জয় শ্রী রামে আপত্তি নেই। এঁরা জয় সিয়ারাম বলে না।

কংগ্রেস শাসিত রাজ্য রাজস্থান। সেখানে এই স্লোগান শুনে বিশেষ আমল দেননি তিনি। আর স্লোগান তো দিয়েছিলেন ‘মাত্র’ একজন। তৃণমূল শিবির বলছে, ‘ওই ব্যক্তি আসলে ভাইরাল হতে চেয়েছিলেন। তাও হতে পারলেন না’।

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান