রাস্তার মধ্যেই বিজেপি নেতাদের চরম সংঘর্ষে পণ্ড হল শেষকৃত্যের অনুষ্ঠান

মঙ্গলবার 'লোকতন্ত্র রক্ষক' চিরঞ্জিলাল কুশওয়ার মারা গিয়েছেন। বিকেলে শেষকৃত্যের জন্যে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়ার সময়েই ধুন্ধুমার কাণ্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ‘লোকতন্ত্র রক্ষক’ চিরঞ্জিলাল কুশওয়ার মারা গিয়েছেন। বিকেলে শেষকৃত্যের জন্যে তাঁকে শ্মশানে নিয়ে যাওয়ার সময়েই ধুন্ধুমার কাণ্ড। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের আগ্রায়। এদিন চিরঞ্জিলাল কুশওয়ার শেষকৃত্যের সময়েই বিজেপি বিধায়ক ধর্মেশ এবং প্রাক্তন মন্ত্রী রামবাবু হারিতের মধ্যে ব্যাপক ঝামেলা বাধে। রাস্তার মধ্যেই তাঁদের হাতাহাতি শুরু হয়। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চারিদিকে ছিঃ ছিঃ রব উঠেছে। শোক আবহে শ্মশানে যাওয়ার পথে এমন কাণ্ড বাধাবেন বিজেপি নেতারা তা কল্পনাতীত। যদিও ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আশ্চর্যজনক বিষয় হল, শবযাত্রার সময়েই হাতাহাতির ঘটনা ঘটাতে হল মন্ত্রী ও বিধায়ক মশাইকে।

যাঁরা কিনা রাজ্য শাসন করছে, যাদের কিনা প্রতি মুহূর্তে রাজ্যের দেখভাল করার কথা, কোনও বিপদ-আপদ যাতে না হয়, সেদিন দেখা, তাঁরাই কিনা এমন একটি শোক আবহে ঝামেলা করছেন। যেটা রীতিমতো লজ্জাজনক ঘটনা। দুই নেতার একে অপরের উপর সংঘর্ষের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে। এর ফলে আবারও কাঠগড়ায় বিজেপি। তবে কেন ঝামেলা বাঁধল তাঁদের মধ্যে? আসলে ‘লোকতন্ত্র রক্ষক’ চিরঞ্জিলাল কুশওয়ারের মৃতদেহ নিয়ে যাওয়ার সময়ে রাস্তায় কিছু মহিলা তাঁকে শ্রদ্ধা জানানোর জন্যে মৃতদেহের সামনে দিয়ে হেঁটে রাস্তা পরিষ্কার করে দেন।

সেটি দেখে প্রাক্তন বিজেপি মন্ত্রী রামবাবু হারিত মহিলাদের বাঁধা দেন। আর তাতেই ক্ষুব্ধ হয়ে বিধায়ক বিজেপি মন্ত্রীকে হাত ধরে সরিয়ে দেন। আর সেটাই রামবাবু হারিতের ভাল লাগেনি। তখন সে ধর্মেশের গায়ে হাত তোলেন। রাস্তার মধ্যে শুরু হয় ব্যাপক দ্বন্দ্ব। তাঁরা একে অপরকে ঠেলে ফেলে দেয়। মারপিট করেন। একে অপরকে গালিগালাজ করতে থাকেন। আশেপাশের লোকজন তাদেরকে থামানোর চেষ্টা করলে তাঁদেরকেও রাস্তায় ফেলে দেন মন্ত্রীরা। এই ঘটনার ১১ সেকেন্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল