বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগেই উত্তরপ্রদেশের রাজনীতিতে ফের বড়সড় চমক। নিজের ভাইপো তথা বিএসপির প্রাক্তন জাতীয় কনভেনর আকাশ আনন্দকে দল থেকে  বহিষ্কার করলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মায়াবতী জানান, আকাশ আনন্দকে দলের সমস্ত দায়িত্ব থেকে সম্পূর্ণভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।  

মায়াবতীর এই সিদ্ধান্তের ঠিক আগেই আকাশ আনন্দের শ্বশুর এবং বিএসপির প্রবীণ নেতা অশোক সিদ্ধার্থ রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নেওয়ার কথা ঘোষণা করেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানান, রাজনীতি ও সামাজিক জীবন থেকে অবসর নিচ্ছেন তিনি। মায়াবতী অবশ্য তাঁর এই সিদ্ধান্তকে দেরিতে নেওয়া হলেও সঠিক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। মায়াবতীর অভিযোগ, আকাশ  দল ও বহুজন আন্দোলনের জন্য কাজ করছিলেন। এমন পরিস্থিতিতে দল এবং আন্দোলনের স্বার্থে তাঁকে সরিয়ে দেওয়াই প্রয়োজন বলে মনে করেছেন তিনি।  

আরও পড়ুন: ‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

শুধু তাই নয়, অশোক সিদ্ধার্থের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মায়াবতী। তাঁর বক্তব্য, আকাশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং বিএসপির বৃহত্তর স্বার্থ নিয়ে সত্যিই চিন্তা থাকলে অশোক সিদ্ধার্থের আরও আগে রাজনীতি থেকে সরে যাওয়া উচিত ছিল। তাঁর দেরিতে নেওয়া সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন বিএসপি প্রধান।  মায়াবতী আরও জানিয়েছেন, সম্প্রতি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট আকাশ আনন্দ পুনরায় পোস্ট করেননি। অতীতে তিনি এমনটা করলেও এবার তাঁর এই আচরণকে দল ও আন্দোলনের প্রতি মনোভাবের ইঙ্গিত হিসেবেই দেখেছেন বিএসপি সুপ্রিমো। আকাশ আনন্দের রাজনৈতিক যাত্রায় এই ঘটনা নতুন নয়। এর আগেও মায়াবতী তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়েছিলেন এবং পরে তাঁকে ফের দলের কাজে সক্রিয় করা হয়েছিল। দলে এই বড় পরিবর্তনের পর মায়াবতী তাঁর দলীয় কর্মীদের ২০২৭ সালের ভোটকে সামনে রেখে একটি নতুন লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন। 

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

সারাদিনের ক্লান্তিতে রাতের রান্নায় অনীহা? মাত্র ১৫ মিনিটে বানান স্বাস্থ্যকর এই ৫ পদ

হিন্দিকে ‘জাতীয় ভাষা’ বলার পরেই বিতর্কে শিবরাজকুমার! শেষমেশ ক্ষমা চেয়ে কী বললেন অভিনেতা?

লক্ষ্মীবারে এক ধাক্কায় ১,৫০০ টাকা কমল রুপো, গগনচুম্বী সোনা, ঘুম উড়ল গহনাপ্রেমীদের

‘লাইট ডিউটি’র জন্য ঘুষ চাওয়ার অভিযোগ! রাতেই তৃণমূলের শ্রমিক নেতার বাড়িতে সিবিআই হানা

ভোটে জিততে আমেরিকানদের ৫ হাজার ডলারের টোপ ট্রাম্পের, কি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট?

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

বসপায় ক্ষমতা নিয়ে তুঙ্গে লড়াই, ভাইপোকে দল থেকে তাড়ালেন মায়াবতী

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?