মহারাষ্ট্রের আহমেদনগরের নাম বদলে হল অহল্যানগর

বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ওই নামবদলের কথা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুসলিম নাম মুছে দেওয়ার পথে হাঁটল একনাথ শিন্ডের সরকার। রাজ্যের আহমেদনগরের নাম বদলে রাখা হল অহল্যানগর। বুধবার এক অনুষ্ঠানে ওই নাম পাল্টানোর কথা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি জানান, আহমেদনগরের চণ্ডী গ্রামে জন্মেছিলেন মরাঠা সম্রাজ্ঞী অহল্যাবাঈ  হোলকার। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আহমেদনগরের নাম অহল্যানগর রাখা হয়েছে। নাম বদলকে স্বাগত জানিয়েছে বিজেপি-সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। যদিও বিরোধীরা কটাক্ষের সুরে বলছেন, ‘নেই তো কাজ খই ভাঁজ’।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই অওরঙ্গাবাদ ও ওসমানাবাদের নাম বদলে ছত্রপতি শম্ভাজিনগর ও ধারা শিব রেখেছিল মহারাষ্ট্র সরকার। ওই দুই শহরের নাম বদলের পরেই পুণে থেকে ১১৪ কিলোমিটার দূরে অবস্থিত আহমেদনগরের নাম বদলে রানি অহল্যাবাঈয়ের নামে করার জন্য দাবি জানিয়েছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। ওই দাবির পরেই আহমেদনগরের নামবদলের সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি ছিল।

এদিন ছিল রানি অহল্যা বাঈ হোলকারের ২৯৮তম জন্মজয়ন্তী। হোলকার জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানেই আহমেদনগরের নাম বদলে অহল্যা বাঈ নগর রাখার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও।

৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প পেরুতে, কেঁপে উঠল লিমা-সহ একাধিক এলাকা

একজন ছাত্র ও একজন শিক্ষক নিয়ে চলছে বেহালার সরকারি প্রাথমিক স্কুল, উদ্বিগ্ন স্থানীয়রা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ২০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ! পলাতক অভিযুক্ত

ফোর্ট উইলিয়ামে বড়সড় দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা বেপরোয়া গাড়ির

৮ যাত্রীকে নিয়ে আলাস্কায় ভেঙে পড়ল চার্টার্ড বিমান, শুরু উদ্ধার অভিযান

হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর ফের জেলে ইমরান খান

হিজবুল্লাহর বিরুদ্ধে আমেরিকার বড় পদক্ষেপ, ১০ জনের উপর নতুন নিষেধাজ্ঞা

কেরিয়ারে মাইলফলক! বক্সঅফিসে ১১৩ কোটির গণ্ডি পেরোল ইমরানের ‘আওয়ারাপান ২’

ভ্যাপসা গরমের মাঝেই স্বস্তি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরে কোথায় কোথায় দুর্যোগ?

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের