চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌বিজয়ের দলের সঙ্গে কোনও জোট নয়’‌, বিজেপিকে ধাক্কা দিয়ে জানালেন পলানিস্বামী

নিজস্ব প্রতিনিধি:‌ জমে গিয়েছে তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। কারণ দাক্ষিণাত্যে বিজেপির তেমন প্রভাব নেই। বিজেপি এখন চায় সব রাজ্যে নিজেদের সরকার গড়ে তুলতে। তার জন্য যে কোনও পথ ধরতে রাজি গেরুয়া শিবির। প্রয়োজনে জোট করা, টোপ দেওয়া, টাকা ছড়ানো থেকে শুরু করে বিপক্ষকে বড় পদ দেওয়ার গাজর ঝুলিয়ে নিজেদের কাছে টেনে আনা–সহ নানা পথ ধরতে পিছুপা নয় পদ্মশিবির। এবার তেমন কাজই তামিলনাড়ুতে করতে চায় বলে উপমুখ্যমন্ত্রীর টোপ দেওয়া হল অভিনেতা–রাজনীতিবিদ বিজয়কে বলে সূত্রের খবর। আবার আর এর্কটি ঘটনা সামনে এসেছে। এআইএডিএমকে’‌র সাধারণ সম্পাদক এডাপ্পাদি কে পলানিস্বামী আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য অভিনেতা–রাজনীতিবিদ বিজয়ের নেতৃত্বাধীন নতুন টিভিকে’‌র সঙ্গে জোটের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। আর এই জোটের বিষয়কে শুধু মিডিয়ার জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।

এদিকে বিজয়কে এবার বিজেপির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রীর পদের গাজর দেখিয়ে জোট করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এই জোট ভোটে জিতলে বিজয়কে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়া হবে বলেও প্রস্তাব দিয়েছে বিজেপি বলে সূত্রের খবর। তবে বিজেপি নেতা কে আন্নামালাইয়ের সঙ্গে কোনও বিরোধের সম্ভাবনা উড়িয়ে দিয়ে পালানিস্বামী বলেন, ‘‌সংবাদমাধ্যমই সমস্যা সৃষ্টি করছে। আগামী ১৭ মার্চ কোয়েম্বাটোরে আয়োজিত একটি বিক্ষোভে এআইএডিএমকে নেতা এসপি ভেলুমনির সঙ্গে তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি প্রধান সভাপতিত্ব করবেন।’‌ বিরোধী দলনেতা সংবাদমাধ্যমের কাছে আবেদন করেছেন যে, তাঁর এবং আন্নামালাইয়ের মধ্যে বিভেদের কথা বলে ঝামেলা তৈরি করবেন না।

অন্যদিকে প্রস্তাবিত আসন বণ্টন চুক্তির অংশ হিসেবে, বিজেপি বিজয়ের দলকে প্রায় ৮০টি আসনের প্রস্তাবও দিয়েছে বলে সূত্রের খবর। এই কথা চাউর হতেই আলোড়ন পড়ে গিয়েছে। টিভিকে এনডিএ’‌তে যোগ দেবে কিনা জানতে চাইলে পলানিস্বামী বলেন, ‘‌আমি ইতিমধ্যেই এটা স্পষ্ট করে দিয়েছি। এখনও পর্যন্ত, আমরা তাদের সঙ্গে কোনও আলোচনা করিনি (‌টিভিকে)‌। যখন এমনটা হয়, তখন কীভাবে জোট গঠন করা যায়? মিডিয়াই অপ্রয়োজনীয় দাবি করছে যে জোট হবে। এআইএডিএমকে’‌র ওই দলের সঙ্গে কোনও যোগাযোগ নেই এবং আমরা কোনও আলোচনাও করিনি।’‌

এছাড়া তামিলনাড়ুতে এনডিএ’‌র নেতৃত্ব দিচ্ছে এআইএডিএমকে। এআইএডিএমকে প্রধান বলেন যে, এএমএমকে প্রধান টিটিভি ধিনাকরণের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক রয়েছে এবং তাঁরা দুজনেই নির্বাচনে জয়ের জন্য কঠোর পরিশ্রম করবেন। ছোটখাটো মতপার্থক্য স্বাভাবিক ছিল ও এখন এগুলির সমাধান হয়েছে। রাজ্য সরকার উপভোক্তাদের ৫,০০০ টাকা প্রদানের বিষয়টি শুধু নির্বাচনের দিকে নজর রেখে এবং ডিএমকে’‌র পরাজয়ের ভয়ে করা হয়েছিল। উল্লেখ্য, কয়েক বছর আগে এআইএডিএমকে থেকে বহিষ্কৃত নেতাদের মধ্যে দিনাকরণও ছিলেন অন্যতম। এই বিষয়ে পলানিস্বামী বলেন, ‘‌তবে যদি আপনারা কল্পনা করেন এবং বলেন যে টিভিকে এবং এআইএডিএমকে– এনডিএ’‌র মধ্যে একটি জোট হতে চলেছে, তাহলে আমরা কী করতে পারি? আমি স্পষ্ট করে বলছি যে, এরকম কিছুই হয়নি জোট গঠনের জন্য কোনও আলোচনা হয়নি। আমরা টিভিকে’‌র সঙ্গে মোটেও আলোচনা করিনি… মিডিয়ার লোকেরাই দাবি করছে যে টিভিকে জোটে থাকবে।’‌

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ