আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

হোটেলের মধ্যে বিমান সেবিকাকে হেনস্থা, কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডে যখন উত্তাল গোটা দেশ। তখনই সামনে এল এক হেনস্থার খবর । এবার শারীরিক হেনস্থার শিকার হলেন এয়ার ইন্ডিয়ার একজন বিমান সেবিকা  । লন্ডনের একটি হোটেলের মধ্যেই তাঁর ওপর   চলে  নির্যাতন। জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ১৫ অগস্টের গভীর রাতে।

সূত্র মারফত জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ ওই বিমান সেবিকা  যখন ঘুমোচ্ছিলেন, তখন তাঁর ঘরে এক অনুপ্রবেশকারী ঢুকে  হামলা চালায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সে আতঙ্কিত হয়ে পড়ে  সাহায্যের জন্য চিৎকার করলেন। এরপরেই অভিযুক্ত  হ্যাঙ্গার দিয়ে  মারধর করা শুরু করে বিমান সেবিকা। এই ঘটনার পর   দরজা দিয়ে  পালানোর চেষ্টা করার সময় তাকে মেঝেতে টেনে নিয়ে চলে নির্যাতন। ইতিমধ্যেই হামলাকারীকে আটক করে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

তবে এই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন বিমান সেবিকা। তাঁকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই ঘটনাকে  বেআইনি অনুপ্রবেশ’ বলে অভিহিত করে  বিজ্ঞপ্তি জারি করেছে এয়ার ইন্ডিয়া।  এই ধরনের ঘটনা থেকে বাঁচতে কীভাবে হোটেল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হবে এই বিষয়ক কিছু তথ্যের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে চলেছে বিমান সংস্থা। ইতিমধ্যেই  এই ঘটনা নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে বলে জানিয়ে দিয়েছ এয়ার ইন্ডিয়া।  

Published by:

Share Link:

More Releted News:

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ