যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আট ঘণ্টারও বেশি সময় ধরে আকাশে থাকার পর প্রায় ২৩০ জন যাত্রীসহ সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ফিরে আসল। প্রযুক্তিগত ত্রুটির আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে বিমানটিকে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি থেকে সান ফ্রান্সিসকোগামী AI173 উড়ানটি নির্ধারিত নিয়ম মেনেই প্রযুক্তিগত সমস্যার কারণে ফিরে আসে। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে এবং বর্তমানে বিস্তারিত প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষার মধ্যে রাখা হয়েছে। সংস্থার দাবি, যাত্রীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৭৭-৩০০ ইআর বিমানটি উড়ার পর আট ঘণ্টারও বেশি সময় আকাশে ছিল। জানা গিয়েছে, উড়ানের প্রায় তিন ঘণ্টা পর বিমানটি যখন চীনের আকাশসীমায় প্রবেশ করেছিল, তখনই প্রযুক্তিগত ত্রুটির ইঙ্গিত মেলে। এরপরই পাইলটরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানটিকে দিল্লিতে ফেরানোর সিদ্ধান্ত নেন।এই ঘটনায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প উড়ানের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি, বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের জন্য খাবার, পানীয়, হোটেলে থাকার ব্যবস্থা এবং প্রয়োজনে পুনঃনির্ধারিত টিকিটের সুবিধাও দেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃগুজরাতকে হারিয়ে IPL-এর ফাইনালে RCB, আনন্দে মাঠেই অনুষ্কাকে জড়িয়ে ধরলেন বিরাট

ঘটনার পর আন্তর্জাতিক বিমান পরিষেবায় প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, মাঝআকাশে ঝুঁকি নেওয়ার বদলে আগাম সতর্কতা অবলম্বন করে বিমান ফিরিয়ে আনা যাত্রী নিরাপত্তার ক্ষেত্রেই সবচেয়ে সঠিক সিদ্ধান্ত।

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে