হঠাৎই ইউ-টার্ন! গন্তব্যে না পৌঁছে দিল্লি ফিরে গেল শ্রীনগরগামী এয়ার ইন্ডিয়ার বিমান

অবাক কাণ্ড! জম্মু-কাশ্মীরের আকাশ দিয়ে কিছুক্ষন ঘোরাফেরা করে বিমানবন্দরে অবতরণ না করেই দিল্লি ফিরে এল এয়ার ইন্ডিয়ার জম্মু হয়ে শ্রীনগরগামী বিমান IX-2564।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবাক কাণ্ড! জম্মু-কাশ্মীরের আকাশ দিয়ে কিছুক্ষন ঘোরাফেরা করে বিমানবন্দরে অবতরণ না করেই দিল্লি ফিরে এল এয়ার ইন্ডিয়ার জম্মু হয়ে শ্রীনগরগামী বিমান IX-2564। সোমবার বিকেলে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দিল্লি বিমানবন্দরে। যেখানে এয়ার ইন্ডিয়ার বিমানটির দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগর যাওয়ার কথা ছিল। কিন্তু দীর্ঘক্ষণ জম্মু বিমানবন্দরের চারপাশে ঘোরাফেরার পর পাইলট দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু কেন? আসলে আহমেদাবাদ ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ! ভারতের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা এটি।

যেখানে ১২ জন ক্রু সদস্য, দুজন পাইলট-সহ ২৪১ জনের মৃত্যু হয়। গত ১২ জুন আহমেদাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার ১০ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বোয়িং বিমানটি। না ভেঙে পড়তেই ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। পাশাপাশি বিমানের একটি অংশ একটি মেডিকেল কলেজের নির্মানাধীন বহুতল ভবনে পড়ে। যাতে নিহত হন ২৪ জন। এরপর থেকেই বিমানে যাত্রা করতে রীতিমতো ভয় ধরে গিয়েছে যাত্রীদের। পাশাপাশি বিমানে এক-অধটু সমস্যা হলেই বিমান ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং জরুরী অবতরণ করানো হচ্ছে। তবে আজ দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটিকে দিল্লি ফিরিয়ে আনার কারণ প্রসঙ্গে কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি দুপুর ১২টার দিকে জম্মু বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

এরপর এটি শ্রীনগরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু বিমানটি যখন জম্মুর উপরে পৌঁছয়, তখন এটি কিছুক্ষণ আকাশে ঘুরতে থাকে এবং তারপর হঠাৎ ফিরে আসে। কিন্তু আবহাওয়াও সম্পূর্ণ পরিষ্কার ছিল এবং রানওয়েও স্বাভাবিক অবস্থায় ছিল। অর্থাৎ টেকনিক্যালি অবতরণের জন্য কোনও বাধা ছিল না। তা সত্ত্বেও, পাইলট বিমানটি অবতরণ না করার সিদ্ধান্ত নেন। প্রাথমিক তথ্য অনুসারে, পাইলটের সঠিক অবতরণের অবস্থান (দিকনির্দেশনা বা দূরত্ব) অনুমান করতে সমস্যা হয়েছিল। তাই সে দিল্লিতে বিমান ফিরিয়ে আনতে পারে। তবে, বিমানটি কেন অবতরণ করেনি সে সম্পর্কে এখনও পর্যন্ত বিমান সংস্থা বা পাইলটের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অনেক যাত্রীর আত্মীয়স্বজনও জম্মু বিমানবন্দরে তাদের গ্রহণ করতে এসেছিলেন, কিন্তু পরে তাঁরা হতাশ হয়ে ফিরে যান। দিল্লিতে ফিরে আসার পর বিমানের যাত্রীদের বিকল্প বিমান বা রুটের জন্য অপেক্ষা করতে হয়েছিল।

‘৩ লক্ষ দিদিকে লাখপতি করবে পঞ্চায়েত দফতর’, ‘সমৃদ্ধ ভারত’ কর্মসূচিতে বড় ঘোষণা দিলীপের

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

জাতিগত শংসাপত্র যাচাই-বাছাই শুরু, নবান্নের সন্দেহের তালিকায় অন্তত ৪৫ হাজার

UPI পেমেন্টে ২,০০০ টাকা লেনদেনে চার্জ দিতে হবে? জেনে নিন নতুন নিয়ম

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়

ঠান্ডা চা ফের গরম করে খাচ্ছেন? জানেন কতটা ক্ষতি হচ্ছে শরীরের?

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

সময়সীমা বেঁধে দিতেই ক্ষমা চাইলেন মার্ক জুকারবার্গ, কোন মামলায় নতজানু মেটা প্রধান?

পুলিশ ও দমকলের কাজ খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর

দুপুরেই শহরে ঝেঁপে বৃষ্টি, রাত থেকে বাড়বে দুর্যোগ! দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে দল থেকে ২২ জনকে সাসপেন্ড করলেন শমীক ভট্টাচার্য

বিয়ের আগে গর্ভবতী মেয়েকে নদীতে ডুবিয়ে হত্যা, খুনের পর পা ছুয়ে ক্ষমা চাইল বাবা

‘স্যার,প্লিজ আমাদের ছেড়ে যাবেন না’, শিক্ষকের বদলির খবরে কান্নায় ভেঙে পড়ল পড়ুয়ারা