এয়ার ইন্ডিয়ার পাইলটের মুখে মদের গন্ধ, ভ্যাঙ্কুভারে আটক চালক, উড়ান বিলম্বিত

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ থেকে বের হচ্ছে মদের গন্ধ। আর তার জেরেই আটক করা হয় বিমানচালক তথা পাইলটকে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ঢি–ঢি পড়ে যায়। আসলে বিদেশের মাটিতে এমন ঘটনা ঘটায় দেশের নাম কলঙ্কিত হয়েছে বলে মনে করছেন অনেকে। কানাডার ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার একজন পাইলটকে আটক করা হয়েছে। কারণ তিনি গত সপ্তাহে তাঁর নির্ধারিত উড়ানে ওঠার কিছুক্ষণ আগে তাঁর মুখ থেকে মদের গন্ধ পেয়েছিলেন এক সহকর্মী বলে অভিযোগ। এই কথা জানাজানি হতেই তাঁকে আটক করা হয়। আর তার ফলে উড়ান বিলম্বিত হয়। ওই পাইলটকে দিল্লিগামী একটি উড়ান চালানোর দায়িত্ব দেওয়া হয়েছিল।

এদিকে একজন বিমানচালক যদি মদ্যপান করে উড়ানে ওঠেন তাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই বিমান চালানোর সময় মদ্যপানের নিয়ম নেই। সুতরাং এমন ঘটনায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বড়দিনের ঠিক আগে ঘটনাটি ঘটে ২৩ ডিসেম্বর। ভ্যাঙ্কুভার বিমানবন্দরের ডিউটি–ফ্রি স্টোরের একজন কর্মী ওই পাইলটকে মদ্যপান করতে দেখেন। এমনকী মদ্যপান করার সময় গন্ধ পর্যন্ত পান বলে অভিযোগ। আর তাই বিষয়টি তিনি কানাডিয়ান কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তখন কর্তৃপক্ষ পাইলটের শ্বাস–প্রশ্বাস পরীক্ষা করার ব্যবস্থা করেন। যে পরীক্ষায় পাইলট ব্যর্থ হন এবং তাঁকে আটক করা হয়।

অন্যদিকে এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে যে, কানাডিয়ান কর্তৃপক্ষ পাইলটকে কর্তব্যের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন। আর তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরে তাঁকে আটক করা হয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘‌২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে ভ্যাঙ্কুভার থেকে দিল্লিগামী ফ্লাইট এআই১৮৬ শেষ মুহূর্তে বিলম্বিত হয়। কারণ তখন ককপিট থেকে ক্রু সদস্যদের একজন যাত্রার আগে নেমে যায়। কানাডিয়ান কর্তৃপক্ষ পাইলটের দায়িত্ব পালনের যোগ্যতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং তদন্তের জন্য তাঁকে আটক করা হয়। নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী, উড়ান চালানোর জন্য একজন বিকল্প পাইলটকে তালিকাভুক্ত করা হয়েছিল। যার ফলে দেরি হয়।’‌

এছাড়া এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার বদনাম হয়েছে বলে মনে করেন অনেকে। ওই পাইলটকে কড়া শাস্তি দেওয়া হোক এমন দাবিও তুলেছেন অনেকে। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিবৃতিতে জানিয়েছেন, ‘‌যাত্রীদের অসুবিধার জন্য এয়ার ইন্ডিয়া দুঃখপ্রকাশ করছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে। তদন্তের সময় পাইলটকে বিমানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উক্ত নিয়মকানুন লঙ্ঘনের ক্ষেত্রে এয়ার ইন্ডিয়া জিরো–টলারেন্স নীতি বজায় রেখেছে। তদন্তের ফলাফল আসলেই নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কোম্পানির নীতি অনুযায়ী কঠোর শাস্তি হবে। নিরাপত্তা সর্বদা এয়ার ইন্ডিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার।’‌

রাহু-কেতুর কৃপাদৃষ্টিতে আগামী ৬৮ দিন ৬ রাশির জাতকদের সুবর্ণ সময়

স্ত্রীর খুড়তুতো ভাইকে হত্যার চেষ্টা, গ্রেফতার ‘বিগ বস’-খ্যাত ইউটিউবার অনুরাগ ডোভাল

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের